1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

ঢাকা–১৬: নির্বাচনী ষড়যন্ত্রের অভিযোগ আমিনুল হকের, পল্লবীতে গণমিছিল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক অভিযোগ করেছেন, কয়েকটি রাজনৈতিক দল ও একটি ইসলামি দল দেশি–বিদেশি মদদে আগামী জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করছে। শুক্রবার বিকেলে পল্লবী ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এ অভিযোগ তোলেন।

সমাবেশে আমিনুল হক বলেন, “দেশজুড়ে নির্বাচনী উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু কিছু মহল ষড়যন্ত্রের মাধ্যমে এই কাঙ্ক্ষিত নির্বাচন ব্যাহত করতে চাইছে।”

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, “১৯৭১ সালে যারা রাজাকারের ভূমিকায় ছিল, তারাই এখন দেশ পরিচালনার কথা বলছে।” তিনি দাবি করেন, স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জামায়াত পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে, মা–বোনদের ওপর নির্যাতন চালিয়েছে এবং বুদ্ধিজীবী হত্যায় জড়িত ছিল।

ঢাকা–১৭ আসনের একটি সমাবেশে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে তিনি আরও বলেন, “যারা পতাকার মর্যাদা বোঝে না, তারা দেশের কল্যাণও করতে পারবে না।” ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

এদিন ধানের শীষের পক্ষে অনুষ্ঠিত গণমিছিল পল্লবীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আমিনুল হক বলেন, সাধারণ মানুষের দ্বারে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। নির্বাচিত হলে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ চালুর প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, পরিবারগুলো মাসিক নিত্যপ্রয়োজনীয় সহায়তা পাবে এবং কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com