1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংগঠন শক্তিশালী করতে পরিকল্পিত অগ্রযাত্রা—যাত্রাবাড়ীতে জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন দেশজুড়ে ৪৮ ঘণ্টার জরুরি সতর্কতা: তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কা পশ্চিমবঙ্গ ভোটে রেকর্ড উপস্থিতি, বুথফেরত জরিপে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠন, বিরোধী দল থেকে ৫ জনের নাম চায় সরকার হরমুজ প্রণালিতে অবরোধ উপেক্ষা, ৭২ ঘণ্টায় ৫২ জাহাজ চলাচলের দাবি ইরানের ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর গেজেট বৃহস্পতিবার, একজনের প্রার্থিতা বাতিল ভারি বৃষ্টি ও বন্যার আশঙ্কা: ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার ফুলতলা বাজারে উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট এবং ঔষধ প্রশাসনের অভিযান পরিচালিত।

ভারতে ১৩২ দিন পর ৩০ হাজারের নিচে দৈনিক সংক্রমণ

অনলাইন ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতে ১৩২ দিন পর দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা নামল ৩০ হাজারের নিচে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৬৮৯ জন। এ বছর ১৭ মার্চ তা ছিল ২৮ হাজার ৯০৩। তারপর যত দিন গিয়েছে, ধারবাহিকভাবে বেড়েছিল দৈনিক আক্রান্ত। এক সময় তা চার লাখের গণ্ডিও ছাড়িয়েছিল। এরপর কমতে কমতে এই প্রথম তা ৩০ হাজারের নিচে নামল।

দৈনিক আক্রান্তের মতো কমছে করোনার জেরে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৪১৫ জনের। সব মিলিয়ে কোভিড দেশটিতে প্রাণ কেড়েছে ৪ লাখ ২১ হাজার ৩৮২ জনের।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ১৩ হাজারেরও বেশি। এর জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা নামল চার লাখের নিচে। এ বছর ২৫ মার্চ শেষবার দেশের সক্রিয় রোগীর সংখ্যা ছিল ৪ লাখের কম। দৈনিক সংক্রমণ বৃদ্ধির জেরে ধারাবাহিকভাবে বেড়েছিল সক্রিয় রোগী। এক সময় তা ৩৭ লাখও পেরিয়েছিল। কিন্তু সংক্রমণে লাগাম পড়তেই কমতে শুরু করে সক্রিয় রোগীর সংখ্যা। এখন দেশটিতে সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ১০০ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com