1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
*চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস* কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

জামায়াত কোনো ইসলামী দল নয়, এটা রাজনৈতিক দল : খন্দকার মোশাররফ হোসেন।

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘জামায়াতকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, এ কথা ঠিক নয়। আমরা সবাই মনে করি, জামায়াত একটা ইসলামী দল, কিন্তু এটা কোনো ইসলামী দল নয়। তারা রাজনৈতিক দল, শুধু নামটা ব্যবহার করে ইসলাম।’ ১৩ সেপ্টেম্বর ২০২৫ইং রোজ শনিবার বিকেল সাড়ে ৪টায় পৌর সদরের নিজ বাসভবন মারুফ ভিলায় দাউদকান্দি পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়সভায় প্রধান অতিথি বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
ড. মোশাররফ হোসেন বলেন, ‘আগের সরকার ছিল ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার। তারা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের যে অর্জন ছিল, তা ধ্বংস করে গায়ের জোরে ক্ষমতায় থাকতে চেয়েছিল। এই স্বৈরাচারের বিরুদ্ধে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা বিএনপি গত ১৫ বছর থেকে আন্দোলন করেছি।তিনি বলেন, ‘আমাদের এই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার গণ-অভ্যুথানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। ফ্যাসিবাদী শেখ হাসিনা স্বেচ্ছায় পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছে।’

উপজেলা পৌর বিএনপির সদস্যসচিব কাউছার আলম সরকারের সঞ্চালনায় ও আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম সামছুল হক, সাবেক কুমিল্লা উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com