1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন

কোনাবাড়ীতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার দেখা হয়েছে

সংবাদ প্রতিবেদক: কাজল |তারিখ:২৫-০৮-২৫
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে আড়াই লাখ টাকা ও ৫টি মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাইমাইল সাইনবোর্ড এলাকায় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ব্যবসায়ী আমিনুল ইসলামের উপর চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজী মার্কেটে বিকাশ ব্যবসা পরিচালনার পর দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে তার গতিরোধ করে টাকার ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানান, তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ীরা ক্ষোভ জানিয়ে বলেন, প্রতিনিয়ত ছিনতাই-সন্ত্রাস বাড়লেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং দুর্বৃত্তদের শনাক্তে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com