1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

‎সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৭৬ বার দেখা হয়েছে

মো ইফাজ খাঁ , ( মাধবপুর) হবিগঞ্জ প্রতিনিধিঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মাধবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

‎ঢাকা সিলেট মহাসড়কের
‎ মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা গোল চত্তরের সামনে রবিবার ১০ই আগষ্ট বিকাল ৫.০০ঘটিকায় এ কর্মসূচির আয়োজন করে মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সদস্যরা। এ সময় হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তিরর দাবী জানান।

‎বক্তারা এ ঘটনাকে শুধু একজন মানুষকে হত্যা নয়, বরং সত্য, স্বাধীনতা ও ন্যায়বিচারের উপর নির্মম আঘাত বলে উল্লেখ করেন। সাংবাদিক তুহিন হত্যারবিচার দ্রুত না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিকেরা।

‎সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা একটি স্বাধীন দেশে কল্পনাও করা যায় না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সারা দেশে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

‎সমাবেশে বক্তব্য দেন, মাধবপুর রিপোর্টার্সইউনিটির সভাপতি ও মুভি বাংলা টিভি’র প্রতিনিধি সাংবাদিক এম এ কাদের, এছাড়া মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক নারায়ণ সরকার নয়ন, সাংবাদিক মঈন উদ্দিন উজ্জ্বল, সাংবাদিক শফিকুল ইসলাম,
‎সাংবাদিক হাবিবুর রহমান নুরু, সাংবাদিক বিকাশ বিশ্বাস, আব্দুল গনি প্রমূখ।

‎মানববন্ধন ও সমাবেশে মাধবপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com