1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

গাজীপুর সাংবাদিক সমিতির কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৬২৬ বার দেখা হয়েছে

প্রতিবেদক: কাজল : গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ‘গাজীপুর সাংবাদিক সমিতি’র কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ আগস্ট) দুপুর ১টায় কোনাবাড়ী নিউমার্কেটের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে এ কার্যালয় উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন বলেন, “সাংবাদিকগণ জাতির বিবেক। এই বিবেককে সত্য, বস্তুনিষ্ঠ ও সাহসিকতার সঙ্গে উপস্থাপন করে সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ”

এর আগে ফিতা কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—কোনাবাড়ী ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইব্রাহীম মিয়াজী, কোনাবাড়ী মেট্রো থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন, চ্যানেল এস-এর প্রতিনিধি ও সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, কোষাধ্যক্ষ নাসিমা আক্তার রেনু, নাগরিক কণ্ঠ প্রতিনিধি লিয়ন, সকালের সময় প্রতিনিধি হাসমত মিয়া, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, কোনাবাড়ী থানা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার মোড়ল রুবেল, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি নজরুল ইসলাম ও ফরহাদ হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সাংবাদিক সাহিন আলম, নাফিউল, জাহাঙ্গীর আলম, ফরহাদ হোসেন জুয়েল, জাসাস কোনাবাড়ী থানা শাখার যুগ্ম আহ্বায়ক মামুন, যুবদল নেতা আরিফ খান, পলাশ মিয়া, আজিজ মিয়া এবং দৈনিক দিন প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার মুক্তা রিনা বেগমসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com