1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল

পার্বত্য এলাকায় গুণগত শিক্ষা, আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নে কাজ করছে পার্বত্য মন্ত্রণালয় — উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় গুণগত শিক্ষা, আর্থ-সামাজিক এবং টেকসই উন্নয়নে নিরলসভাবে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। তিনি বলেন, পার্বত্য জেলার মধ্যে বান্দরবান অনেকটাই পিছিয়ে রয়েছে, এবং এর উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করছে।

আজ রবিবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন দরিদ্র কৃষক ও নারীদের মাঝে ফলদ ও বনজ চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং গর্ভবতী ও প্রসুতি মহিলা ও নবজাতকদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ অনুদান বিতরণ করা হয়।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, এ সরকার পার্বত্য চট্টগ্রামের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অত্যন্ত আন্তরিক আছে। তিনি বলেন, সরকারের কাছ থেকে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে যত বরাদ্দ প্রয়োজন, আমরা তা নিয়ে আসব; তবে সবার উচিত ঐক্যবদ্ধ হয়ে গুণগত শিক্ষা ও টেকসই উন্নয়নের জন্য কাজ করা। তিনি আরও বলেন, প্রান্তিক জনগণের কল্যাণে বান্দরবান জেলা পরিষদের মাধ্যমে বাস্তবভিত্তিক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, পার্বত্য এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। তিনি এ উন্নয়ন কর্মকাণ্ডকে অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তি হিসেবে অভিহিত করেন।

সভাপতির বক্তব্যে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, “উপদেষ্টা সুপ্রদীপ চাকমার নেতৃত্বে মন্ত্রণালয়ের কার্যক্রমে পার্বত্য এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন হচ্ছে, বিশেষ করে প্রান্তিক জনগণ আগের চেয়ে অনেক বেশি উপকৃত হচ্ছেন”।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগীরা।

পরে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বান্দরবানের ৪৮২ জন দরিদ্র কৃষক ও নারীদের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেন, যার মধ্যে ছিল ফলদ ও বনজ চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং প্রসূতি নারীদের স্বাস্থ্য সুরক্ষায় নগদ অনুদান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com