1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

পবিত্র আশুরায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান আমিনুল হকের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কোনো ধরনের রক্তাক্ত পরিবেশ তৈরি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, “তাজিয়া মিছিলের নামে শোক পালনের ক্ষেত্রে বিশৃঙ্খলা বা সহিংসতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। মিছিল যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু যেন না ঘটে।”

রবিবার (৬ জুলাই) বিকেলে রাজধানীর পল্লবী থানাধীন কালসির বেগুনটিলা ও বিহারি ক্যাম্প এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শিয়া সম্প্রদায়ের মানুষদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন কর্মসূচি পর্যবেক্ষণ করেন।

তিনি আরও বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে, আমরাও আমাদের পক্ষ থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতা করবো।”

এছাড়াও স্থানীয় জনগণের নানা সমস্যা শুনে আমিনুল হক বলেন, “গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচারী সরকার দেশের মানুষের উন্নয়নের জন্য কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। পল্লবীর সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি বিদ্যুৎ, গ্যাস, পানি সংকট, মাদক ব্যবসা ও বেহাল রাস্তার সমস্যায় তারা ভুগছেন। অনেকেই অস্থায়ীভাবে বসবাস করছেন, তাদের পুনর্বাসনেরও প্রয়োজন রয়েছে।”

তিনি জানান, বিএনপি পল্লবী ও রূপনগর এলাকায় নিয়মিত উঠান বৈঠকের মাধ্যমে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করছে এবং সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলছে। তিনি বলেন, “আমরা সকলের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছি। নিম্ন আয়ের মানুষদের জন্য উন্নত শিক্ষাব্যবস্থা গড়তেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, মহানগর উত্তর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী এবং যুবদল পল্লবী থানার সভাপতি হাজী নূর সালাম প্রমুখ।

মোঃ জাকির হোসেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com