1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা সাবেক এমপি জোয়াহেরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় কূটনৈতিক তৎপরতা জোরদার, কুয়েত-বাহরাইন-কাতারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর জরুরি আলোচনা ত্রয়োদশ জাতীয় সংসদে চীফ হুইপ ও হুইপ নিয়োগ জুলাই অভ্যুত্থানের চেতনা রক্ষায় রাষ্ট্রপতির ভাষণ স্থগিতের দাবি—প্রধানমন্ত্রীর কাছে আইনজীবীর চিঠি শীত বিদায়, ঢাকায় স্বস্তির বৃষ্টি — আরও ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস *বরিশালে গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের আত্মপ্রকাশ* মার্কিন দূতাবাস সহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী *নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো* জামালপুর র‌্যাব-১৪ এর অভিযানে বিপুল পরিমাণের টিসিবি পণ্য তেল জব্দ দুইজন কালো’বাজারী গ্রেফতার-

দৌলতদিয়ায় ৪ কিলোমিটার ঢাকামুখী যানবাহনের সারি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ২৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শুক্রবার থেকে কঠোর লকডাউনের খবরে ঢাকায় ছুটছে মানুষ। বৃহস্পতিবার সকাল থেকেই দৌলতদিয়া ঘাটে দক্ষিণাঞ্চলের ২১ জেলার ঢাকামুখী মানুষের চাপ শুরু হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার থেকে দেশজুড়ে কঠোর লকডাউনের খবরে বাড়িতে ঈদ উদযাপন করতে যাওয়া মানুষ ঢাকায় ফিরছে। এ কারণে দৌলতদিয়া ঘাটে নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে শতশত যানবাহন।

সরেজমিনে দেখা যায়, বিকেল ৫টা নাগাদ ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের গোয়ালন্দ ফিডমিল পর্যন্ত যানবাহনের অন্তত ৪ কিলোমিটারের সারি সৃষ্টি হয়েছে। এ কারণে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ।

আটকে থাকা যানবাহনের মধ্যে কিছু পণ্যবাহী ট্রাক থাকলেও যাত্রীবাহী দুরপাল্লার বাসের সংখ্যাই বেশি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ আটকেপড়া যানবাহনে সারি দীর্ঘ হচ্ছিল।

চুয়াডাঙ্গা থেকে আসা বাসযাত্রী কালাম শেখ বলেন, কঠোর লকডাউনের খবরে প্রিয়জনদের ছেড়ে দ্রুত কর্মস্থলে ফিরতে হচ্ছে। প্রায় চারঘণ্টা ফেরির জন্য ঘাটে অপেক্ষা করছি।

বাস চালক ফরিদ শেখ বলেন, ঈদ শেষে মানুষ কর্মস্থলে যাওয়ার জন্য মাত্র একটা দিন পেয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি কম থাকায় আমরা পার হতে পারছি না।

মাগুরা থেকে ঢাকাগামী একটি বাসের যাত্রী সুলায়মান খান বলেন, অফিস থেকে বলেছে যেকোনো সময় কারখানা খুলতে পারে। ফোন দিলেই অফিসে যেতে হবে। কখন কি হয়, তাই শত কষ্ট নিয়ে ঢাকায় যাচ্ছি ।

অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া অফিস জানায়, নদী পার হতে স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত যানবাহন দৌলতদিয়া ঘাটে আসছে। এতে করে যানবাহনগুলোকে ফেরি পেতে অপেক্ষা করতে হচ্ছে।

দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসি’র ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন বলেন, বর্তমান এই নৌরুটে মোট ১৬টি ফেরি সার্বক্ষণিক যানবাহন পারাপার করছে। তারপরও বাড়তি যানবাহনের কারণে ঘাট এলাকায় বেশ কিছু গাড়ি সিরিয়ালে আটকা পড়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com