1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

১ মে থেকে কাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকার নিষিদ্ধ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি : আজ বুধবার মধ্যরাত থেকে তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করেছেন রাঙামাটি জেলা প্রশাসন। এই সময়টাতে রাঙামাটির

কাপ্তাই হ্রদে মাছ শিকার করা যাবে না। তিন মাসের নির্ধারিত নিষেধাজ্ঞা শেষে আগামী ১ আগষ্ট মাছ আহরণের শুরু হওয়ার কথা রয়েছে।

প্রতি বছরের ৩০ এপ্রিল থেকে তিন মাস কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের সুষম বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতসহ জীববৈচিত্র্য রক্ষায় হ্রদে মাছ শিকার বন্ধ করে দেয় প্রশাসন। এ সময়টাতে হ্রদের মাছ বাজারজাতসহ স্থানীয় বরফকলগুলোও বন্ধ থাকে। ধারাবাহিক নিয়মানুসারে, প্রত্যেক বছরের ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ থাকে।

মৎস্য অধিদপ্তরের হিসাবে, রাঙামাটির রাজস্থলী ও কাউখালী ছাড়া বাকি আট উপজেলা ও খাগড়াছড়ির দীঘিনালা এবং মহালছড়ি উপজেলা মিলে কাপ্তাই হ্রদের ওপর নির্ভরশীল প্রায় ২৬ হাজার নিবন্ধিত জেলে রয়েছেন। তিন মাস হ্রদে মাছ শিকার বন্ধকালীন সময়ে হ্রদনির্ভর জেলে পরিবারগুলোকে ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যশস্য সহায়তা দেয়া হয়ে থাকে।

কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণনকেন্দ্রের ব্যবস্থাপক মো ফয়েজ আল করিম বলেন, বুধবার মধ্যরাত অর্থাৎ ৩০ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য মাছ শিকার বন্ধ থাকবে। মাছ শিকার বন্ধকালীন সময়ে প্রতি বছরের মতো কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com