1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা রূপগঞ্জ তারাবো পৌরসভায় ধানের শীষের গণজোয়ার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, আপিল বিভাগেও টেকেনি লিভ টু আপিল গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত গোয়ালমারী ইউনিয়নে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ, ভোটের আমেজ তুঙ্গে

 কে কখন কী ভূমিকা রেখেছেন, তা দলীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে : ড. খন্দকার মারুফ 

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২০৬ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : ড. মারুফ আরো বলেন, “কমিটিতে অন্তর্ভুক্তির আগে প্রত্যেক সদস্যের রাজনৈতিক অতীত, ভূমিকা এবং দলের প্রতি আনুগত্যের মূল্যায়ন অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হবে। কে কখন কী ভূমিকা রেখেছেন, তা দলীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ইউনিয়ন পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠনের কাজ এগিয়ে নিচ্ছে। ইতোমধ্যে দাউদকান্দি উপজেলার একটি পৌরসভা এবং সকল ইউনিয়নে আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রক্রিয়াকে কেন্দ্র করে বিভিন্ন মহলে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে, বিশেষ করে কিছু বিতর্কিত ব্যক্তিকে কমিটিতে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়ে।

সোশ্যাল মিডিয়ায় উঠছে এমন অভিযোগ, ইলিয়টগঞ্জ, বারপাড়া, বিটেশ্বর, দৌলতপুর, মারুকা ও মোহাম্মদপুর ইউনিয়নে কিছু ব্যক্তি, যারা গত পনেরো বছর ধরে আওয়ামী লীগের সাথে সরাসরি জড়িত ছিলেন এবং নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছেন, তারা বর্তমানে বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়ার জন্য সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছেন। অভিযোগ রয়েছে, তারা কিছু স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় বিএনপির কর্মসূচিতে অংশ নিয়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করার চেষ্টা করছেন।

ড. মারুফ বলেন, “বিএনপি জনগণের দল। যারা অতীতে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দলের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছেন, তাদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। যারা দলের দুঃসময়ে পাশে ছিলেন না, বরং বিপরীত স্রোতে গেছেন, তারা এখন সুবিধা নিতে চাইলে সেটা দলের ত্যাগী নেতাকর্মীদের প্রতি চরম অবিচার হবে।”

বিএনপির উচ্চ পর্যায় থেকে এ বিষয়ে কঠোর বার্তা এসেছে। লন্ডনে থাকা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, কোনোভাবেই আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা থাকা ব্যক্তিদের বিএনপির কাঠামোতে স্থান দেওয়া যাবে না। জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন সম্প্রতি একাধিক সাংগঠনিক বৈঠকে এবং জনসমক্ষে বিষয়টি নিয়ে কঠোর মনোভাব ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com