1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন: কুমিল্লার দুর্গাপুর নারীদের উদ্যোগে জমজমাট বৈশাখী মেলা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৫২ বার দেখা হয়েছে

নুরুল আহম্মেদ রনি : কুমিল্লার সদর উপজেলার অন্তর্গত দুর্গাপুর গ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩২। গ্রামীণ নারীদের উদ্যোগে আয়োজিত বৈশাখী মেলা এ বছরও ভিন্ন মাত্রায় প্রাণবন্ত হয়ে উঠেছিল। উৎসবমুখর পরিবেশে সারাদিন ধরে চলা এই মেলাটি গ্রামে এক অনন্য সংস্কৃতি হয়ে উঠেছে, যা গত তিন বছর যাবত নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে।

স্থানীয় নারীদের একতাবদ্ধ চেষ্টায় এই মেলার সূচনা হয় তিন বছর আগে। প্রথম দিকে ছোট পরিসরে হলেও এখন এটি বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে এবং প্রতিবছর এতে হাজারো মানুষ অংশগ্রহণ করছে। মেলায় ছিল প্রায় ২৫টির মতো বাহারি স্টল, যেখানে গ্রামীণ খাবার, পিঠা-পুলি, হস্তশিল্প, খেলনা, গয়নাগাটি, পোশাক, ও অন্যান্য সামগ্রী বিক্রি করা হয়।

এই মেলাকে কেন্দ্র করে নারীরা যেমন তাদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাচ্ছেন, তেমনি নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পথও তৈরি হচ্ছে। মেলায় অংশ নেওয়া নারী উদ্যোক্তা আসমা আক্তার বলেন,
“আমরা কয়েকজন মিলে তিন বছর আগে ছোট পরিসরে শুরু করেছিলাম। এখন অনেক নারী আগ্রহী হয়ে অংশ নিচ্ছেন। মেলার মাধ্যমে আমরা শুধু আনন্দই পাচ্ছি না, নিজেরাও কিছু আয় করতে পারছি, এটা আমাদের জন্য খুবই গর্বের।”

আরেক নারী দোকানদার রেশমা বলেন,“আমি নিজের তৈরি করা নকশীকাঁথা, বালিশের কাভার ও মেয়েদের গয়না বিক্রি করি এই মেলায়। আগে এসব বাড়িতে বানিয়ে জমিয়ে রাখতাম, এখন এই মেলার কারণে বিক্রি হচ্ছে। গ্রামের মেয়েরা যে চাইলেই কিছু করতে পারে, সেটা এখন সবাই দেখছে।”

মেলায় শুধু বিক্রিবাটাই নয়, ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে পরিবেশিত হয় বাউল গান, কবিতা আবৃত্তি, শিশুদের নৃত্য এবং লোকজ সংগীত। শিশুদের জন্য ছিল দোলনা, খেলাধুলার আয়োজন ও ছোটখাটো প্রতিযোগিতা।

স্থানীয়দের মতে, এই বৈশাখী মেলা এখন শুধু একটি উৎসব নয়, বরং গ্রামীণ নারীদের স্বপ্ন পূরণের এক উজ্জ্বল প্ল্যাটফর্ম। এতে নারীদের আত্মবিশ্বাস যেমন বাড়ছে, তেমনি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যও সমানভাবে লালিত হচ্ছে।

দুগাপুরের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ অনেক গ্রামেই অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে—এমনটাই প্রত্যাশা সবার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com