1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
*চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস* কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও: ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৮২ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ফিলিস্তিনে ইসরাইলের বর্বর গণহত্যা ও হামলার প্রতিবাদে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বড় মাঠে জড়ো হয় বিভিন্ন স্কুল ও কলেজের কয়েক হাজার শিক্ষার্থী। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড গোরচত্বর এলাকায় অবস্থান নেয়।
কিছুক্ষণ অবস্থানের পর ফ্রি ফ্রি প্যালেস্টাইন শ্লোগান দিতে দিতে মিছিলটি শহরের প্রাণ কেন্দ্র চৌরাস্তায় সমবেত হয়। সেখানে অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা।
চৌরাস্তায় অবস্থান কর্মসূচিতে ইসরাইলি পণ্য বয়কটসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন শিক্ষার্থীরাসহ বিভিন্ন নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ফিলিস্তিনে নির্বিচারে মানুষদের হত্যা করে চলেছে ইসরাইল। আর আমেরিকা, সৌদি আরব সহ শক্তিশালী দেশগুলো চেয়ে চেয়ে দেখছে। সেই ইহুদিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে একমাত্র অবলম্বন হচ্ছে জিহাদ।
বিক্ষোভ মিছিলে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
 এছাড়া ফিলিস্তিনে ইসরাইলের বর্বর গণহত্যা ও হামলার প্রতিবাদে ঠাকুরগাঁও সরকারি ২শ ৫০ সয্যা জেনারেল হাসপাতালের সামনে মুখে কালো কাঁপড় বেঁধে মানববন্ধন করে সরকারি স্বাস্থ্য বিভাগের চিকিৎসক-নার্স-কর্মকর্তা-কর্মচারীরা
জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com