1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের অর্ধদিবস কর্মবিরতি স্থগিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ঘোষিত আগামী ২৫ ফেব্রুয়ারির অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী স্থগিত করা হয়েছে। আজ পরিষদের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল (২৫ ফেব্রুয়ারি) সরকারঘোষিত ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালিত হবে। দিবসটির প্রতি সম্মান দেখাতে ও যথাযোগ্য মর্যাদায় পালন করতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের অর্ধদিবস কর্মসূচী আপাতত স্থগিত করা হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে সকল সাময়িক বরখাস্তের আদেশ ও বিভাগীয় মামলা প্রত্যাহার করা না হলে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের কার্যকর উদ্যোগ দৃশ্যমান না হলে আগামী ২ মার্চ, ২০২৫ রবিবার পূর্বঘোষিত পূর্ণদিবস কর্মবিরতি পালিত হবে। এরপরও দাবী আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পাশাপাশি, কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে গৃহীত কার্যক্রম দাবী আদায় না হওয়া পর্যন্ত চলমান থাকবে। এ বিষয়ে পরিষদের সকলকে ঐক্যবদ্ধ থেকে চলমান কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়েছে।

সম্প্রতি ফেসবুকে লেখালেখির কারণে ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরিষদের দাবী, একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারের সদস্যরা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর প্রতিবাদে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে এ কর্মসূচী ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com