1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

লক্ষ্মীপুরে বৃদ্ধের দোকান ও জমির ফসল জবরদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২২৪ বার দেখা হয়েছে

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ষাটোর্ধ্ব আবদুর রহমানের দোকানঘর ও জমির ফসল জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও তার পরিবার। বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর নিউ মার্কেট এলাকায় প্রকাশক ও সম্পাদক পরিষদের অফিস কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ভুক্তভোগী আবদুর রহমান লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের বাসিন্দা ও পেশায় তিনি স্থানীয় একটি মসজিদের খাদেম। অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী আঃ রহমান তাঁর লিখিত বক্তব্যে জানান, বিগত সরকারের সময় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবদুল খালেক স্থানীয় শান্তিরহাট বাজারে তার মালিকীয় ও দখলীয় দোকানঘর জবরদখল করে। এসময় বাধা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে বস্তাবন্দী করে পাশ্ববর্তী জমিতে ফেলে দেয় ওই আওয়ামীলীগ নেতা ও তার সহযোগীরা। সেসময় বিচার চেয়েও কোন প্রতিকার পাননি তিনি। সম্প্রতি তাঁর সম্পত্তি ফিরে পেতে স্থানীয়ভাবে চেষ্টা করলে আবদুল খালেক, তাঁর স্ত্রী ও মেয়েদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে দেয়ার জন্য তৈরি করা ভিডিও দিয়ে মিথ্যা প্রভাকান্ড ছড়িয়ে দেয়।

একপর্যায়ে নির্যাতনের স্মৃতি স্মরন করে কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, একই সময়ে ক্ষমতার অপব্যবহার দেখিয়ে সেনা সদস্য কফিল উদ্দিন ও তাঁর ভাই প্রবাসী হেলাল তাঁর ফসলী জমি দীর্ঘসময় দখলে নেয় বলে দাবি করেন।

এ বৃদ্ধ বয়সে অসুস্থ অবস্থায় তার ইচ্ছে তার মালিকীয় ও দখলীয় নিষ্কন্টক জমি ভোগ দখলে বাধা প্রদানকারী এই দুই প্রভাবশালীর বিচার দাবি করেন তিনি ও তাঁর পরিবার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com