1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

শেখ হাসিনা রাজনৈতিক দলগুলোর দুর্বলতায় ফ্যাসিস্ট হয়েছিলেন: ফখরুল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: দেশের রাজনৈতিক দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকারে যারা আছেন তারা একেক সময় একেক কথা বলছেন। এসব না বলে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন।

রাষ্ট্র সংস্কারের জন্য বিএনপির ৩১ দফাই যথেষ্ট দাবি করে তিনি বলেন, আমরা আরও দুই বছর আগেই ৩১ দফা সংস্কারের কথা বলেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও আগে থেকেই এই সংস্কার নিয়ে আলোচনা করেছেন। আমরা অবশ্যই সংস্কার চাই, কিন্তু সেটা যেন অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে হয়। উপদেষ্টারা যেন মনে না করেন যে, তারাই ক্ষমতায় থেকে যাবেন।

এ সময় দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসাতেই মূল অগ্রাধিকার দেওয়া উচিত উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, নিজেদের স্বার্থে নয়, জাতির স্বার্থেই নির্বাচনের কথা বলছে বিএনপি। দ্রুত নির্বাচন না দিলে সমস্যা আরও বাড়বে। সংখ্যালঘুদের নিয়ে, গার্মেন্টস নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। একটা নির্বাচিত সরকার থাকলে এ ষড়যন্ত্র করা যাবে না।

তিনি বলেন, আন্দোলনের নামে দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। এখন সবাই দাবি জানাচ্ছে, কিন্তু এতদিন স্বৈরাচারের সামনে তো কেউ এসব দাবি জানায়নি। রাজনৈতিক সরকার না থাকায় এমন সংকট তৈরি হচ্ছে।

মির্জা ফখরুল আরও বলেন, আমরা চাই না আওয়ামী লীগের দুঃশাসন আবার ফিরে আসুক। রাজনৈতিক দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে ফ্যাসিস্ট হয়েছিলেন শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com