1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ সচিবালয়ে একনেকের ১০ম সভা চলছে, ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন

মানুষের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি : তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজকে সমগ্র বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে, তাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সমর্থন নিয়ে আগামীতে সরকার গঠন করতে সক্ষম হবে। বাংলাদেশের মানুষের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার কাজ করবে বিএনপি।

সোমবার বিকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল গণসমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমরা একটি পর্যায় অতিক্রম করে এসেছি। যে পর্যায়টা ছিল স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশের মানুষকে মুক্ত করা। স্বৈরাচারের পতন হয়েছে। বাংলাদেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে বলেই সকল বিপদ কেটে যায়নি। এখনো সামনে বিপদ আছে। আমাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি আমাদের দেশ গড়ে তুলতে হবে। দেশকে ঐক্যবদ্ধ করতে হবে। দেশকে সামনে নিয়ে যেতে হবে। পৃথিবীর বুকে বাংলাদেশকে গড়ে তুলতে হবে একটি সম্ভাবনাময় দেশ, একট সম্ভাবনাময় জাতি হিসেবে।

তিনি বলেন, শুধুমাত্র রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হলেই সকল কিছু হয়ে যায় না। রাজনৈতিক ক্ষমতা অর্জন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি আমাদের দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও জয়যুক্ত হতে হবে। তাহলেই আমরা আমাদের আন্দোলনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।

আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন আকিল, ইসমাইল হোসেন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, আমিনুল ইসলাম আশফাক প্রমুখ।

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের কয়েকজন সদস্যও বক্তব্য রাখেন। সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পদক মাজহারুল ইসলাম। সমাবেশে জুলাই-আগস্টের আন্দোলনে কিশোরগঞ্জের শহীদ ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com