1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই: শিক্ষামন্ত্রী ইরান–যুক্তরাষ্ট্র সমঝোতা অনিশ্চিত, যুদ্ধবিরতি শেষের আগে উত্তেজনা চরমে 📚 এসএসসি ও সমমান পরীক্ষা শুরু: ১৮.৫৭ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ, নকলমুক্তে ‘জিরো টলারেন্স’ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়- স্বরাষ্ট্রমন্ত্রী মনোনয়ন চাননি আফরোজা আব্বাস, স্বামীর অসুস্থতায় এখন একমাত্র অগ্রাধিকার চিকিৎসা ইরানের সঙ্গে দ্রুত চুক্তির আশা ট্রাম্পের, পাকিস্তানে যাচ্ছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দাগনভূঞা থানার ওসি নোমানকে ঘিরে অপপ্রচার, বাস্তবে আইন-শৃঙ্খলায় ইতিবাচক পরিবর্তন গৌরীপুরে বাখরাবাদ গ্যাসের অংশীজন সভা: গ্রাহকসেবা উন্নয়ন ও নিরবচ্ছিন্ন সরবরাহে জোর চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক অতীত ও বর্তমান: পূর্ব পাকিস্তান, বাংলাদেশ ও উন্নয়নের বাস্তবতা

সস্ত্রীক দেশ ছেড়েছেন সাবেক ডিএমপি কমিশনার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া সস্ত্রীক দেশ ছেড়েছেন বলে জানা গেছে। ঈদের আগে আমেরিকায় গেছেন তিনি। ওই দেশেও বিভিন্ন সম্পত্তি গড়ে তুলেছেন। সেই সঙ্গে বিনিয়োগ করেছেন বিভিন্ন খাতে। এছাড়া সেখানে তাদের ছোট ছেলে আসিফ মাহাদীন পড়াশোনাও করেন।

সম্প্রতি আছাদুজ্জামান মিয়া ও তার পরিবারের বিপুল পরিমাণ সম্পদের খবর প্রকাশিত হয় গণমাধ্যমে। এরপরই দেশজুড়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। দুর্নীতি দমন কমিশন (দুদক) ঈদুল আজহার ছুটি শেষে তার সম্পদের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করতে পারে।

গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি ও দুটি ফ্ল্যাট এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে ৬৭ শতক জমি রয়েছে। এই তিন জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে আরও ১৬৬ শতক জমি।

এ বিষয়ে দুদক কমিশনার জহুরুল হক জানান, আছাদুজ্জামান মিয়ার সম্পদের তথ্য প্রকাশের খবর তার নজরে আসেনি। যদি সাবেক এই পুলিশ কর্মকর্তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজ পাওয়া যায়, তাহলে দুদক ব্যবস্থা নেবে।

সংস্থাটির আরেক আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ছুটির পর তারা অনুসন্ধানের সিদ্ধান্ত নেবেন। পুলিশের উচ্চপদে আসীনদের এমন কর্মকাণ্ডে বাহিনীটিতে শুদ্ধি অভিযান জরুরি হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com