1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই: শিক্ষামন্ত্রী ইরান–যুক্তরাষ্ট্র সমঝোতা অনিশ্চিত, যুদ্ধবিরতি শেষের আগে উত্তেজনা চরমে 📚 এসএসসি ও সমমান পরীক্ষা শুরু: ১৮.৫৭ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ, নকলমুক্তে ‘জিরো টলারেন্স’ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়- স্বরাষ্ট্রমন্ত্রী মনোনয়ন চাননি আফরোজা আব্বাস, স্বামীর অসুস্থতায় এখন একমাত্র অগ্রাধিকার চিকিৎসা ইরানের সঙ্গে দ্রুত চুক্তির আশা ট্রাম্পের, পাকিস্তানে যাচ্ছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দাগনভূঞা থানার ওসি নোমানকে ঘিরে অপপ্রচার, বাস্তবে আইন-শৃঙ্খলায় ইতিবাচক পরিবর্তন গৌরীপুরে বাখরাবাদ গ্যাসের অংশীজন সভা: গ্রাহকসেবা উন্নয়ন ও নিরবচ্ছিন্ন সরবরাহে জোর চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক অতীত ও বর্তমান: পূর্ব পাকিস্তান, বাংলাদেশ ও উন্নয়নের বাস্তবতা

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (১৬ জুন) এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

তিনি বলেন, কোরবানি আমাদের মধ্যে আত্মত্যাগ ও আত্মদানের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব জাগ্রত করে এবং সহিষ্ণুতার শিক্ষা দেয়।

তা ছাড়া, কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে সমাজের দারিদ্রপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে রাষ্ট্রপতি সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানান।

এর আগে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম, এক বছর পর আবারো আমাদের জীবনে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আমি আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।

ত্যাগের মহিমা নিয়ে আগামীকাল সারা দেশে পালিত হবে মুসলমান ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় প্রতিবারের মতো পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com