1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই: শিক্ষামন্ত্রী ইরান–যুক্তরাষ্ট্র সমঝোতা অনিশ্চিত, যুদ্ধবিরতি শেষের আগে উত্তেজনা চরমে 📚 এসএসসি ও সমমান পরীক্ষা শুরু: ১৮.৫৭ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ, নকলমুক্তে ‘জিরো টলারেন্স’ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়- স্বরাষ্ট্রমন্ত্রী মনোনয়ন চাননি আফরোজা আব্বাস, স্বামীর অসুস্থতায় এখন একমাত্র অগ্রাধিকার চিকিৎসা ইরানের সঙ্গে দ্রুত চুক্তির আশা ট্রাম্পের, পাকিস্তানে যাচ্ছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দাগনভূঞা থানার ওসি নোমানকে ঘিরে অপপ্রচার, বাস্তবে আইন-শৃঙ্খলায় ইতিবাচক পরিবর্তন গৌরীপুরে বাখরাবাদ গ্যাসের অংশীজন সভা: গ্রাহকসেবা উন্নয়ন ও নিরবচ্ছিন্ন সরবরাহে জোর চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক অতীত ও বর্তমান: পূর্ব পাকিস্তান, বাংলাদেশ ও উন্নয়নের বাস্তবতা

আবারও দি‌ল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউঝবিডি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা আগামী ২১ জুন দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগদানের পর ফের দেশ‌টিতে যাচ্ছেন সরকারপ্রধান। চলতি মাসে এটি হবে তার দ্বিতীয়বারের মতো দিল্লি সফর।

ঢাকার কূটনৈ‌তিক সূত্রগুলো প্রধানমন্ত্রীর দি‌ল্লি সফরের সত্যতা নি‌শ্চিত করে।

কূটনৈতিক সূত্র জানায়, দ্বিপক্ষীয় সফরে আগামী ২১ জুন দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফর তিন দিনের হতে পারে। ২২ জুন শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে পারেন।

আশা করা হ‌চ্ছে, বৈঠকে দুই শীর্ষ নেতা দুই দেশের স্বার্থ সং‌শ্লিষ্ট বি‌ভিন্ন বিষয়ে আলোচনা করবেন। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিস্তাসহ ভারতের সঙ্গে ঝুলে থাকা বি‌ভিন্ন ইস্যু তু‌লে ধরার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে শেখ হা‌সিনা মসনদে বসার পর প্রথম দ্বিপক্ষীয় সফর দিল্লি নাকি বেইজিং হবে, তা নিয়ে নানা আলোচনা ছিল। এ আলোচনার মধ্যে ভারতের নির্বাচন চলাকালীন গত মে মাসে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা ঢাকায় এসে প্রধানমন্ত্রীর হাতে দিল্লি সফর করার আমন্ত্রণপত্র তুলে দেন। নির্বাচনের মাঝপথে নতুন সরকার নি‌শ্চিত না হওয়ার আগে বিদে‌শি কোনো সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানোর ঘটনা বিরল। হয়তো শেখ হা‌সিনা বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে দি‌ল্লি।

আমন্ত্রণপত্র পেয়ে জুনের ২১-২৩ এর মধ্যে প্রধানমন্ত্রীর সফর নি‌য়ে প্রস্তু‌তিও নিচ্ছিল ঢাকা। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর স‌ঙ্গে টে‌লি‌ফোনে কথা বলেন। আর আমন্ত্রণ জানান তার নতুন সরকা‌রের শপথ অনুষ্ঠানে। বঙ্গবন্ধু কন্যাও আমন্ত্রণ গ্রহণ করে যোগ দেন মো‌দির শপথ অনুষ্ঠানে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com