1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামাবাদ বৈঠক চুক্তিহীন সমাপ্তি, নতুন করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ মধ্যপ্রাচ্য সংকটে ব্যয় সংকোচন: ৯ খাতে সরকারি পরিচালন ব্যয় কমানোর নির্দেশ হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন দুই ডেস্ট্রয়ার পিছু হটেছে—ইরানের দাবি টেলিনর সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: ৫জি সম্প্রসারণ ও নতুন বিনিয়োগে আগ্রহ হরমুজ উত্তেজনায় তেলের দামে নতুন ঝাঁকুনি, ব্যারেল ১০৪ ডলারে যুক্তরাষ্ট্রের ক্রুড ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ভেস্তে গেল—নেতানিয়াহুর ফোনকল নিয়ে ইরানের অভিযোগ *রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু*

আমি বাংলাদেশে বিশ্বাস পুনর্নির্মাণের জন্য সফর করছি : ডোনাল্ড লু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট ডোনাল্ড লু বলেছেন, আমাদের লোকজনের মধ্যে বিশ্বাস পুনর্নির্মাণের জন্য আমি গত দুইদিন ধরে বাংলাদেশ সফর করছি।

বুধবার (১৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

ডোনাল্ড লু বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং সহিংসতা মুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর পরিশ্রম করেছিল। আমরা সামনের দিকে তাকাতে চাই, পেছনের দিকে নয়।

তিনি বলেন, আমাদের সম্পর্ককে মজবুত করার জন্য উপায় বের করতে আজ আমি মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আছে। যেমন র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা, শ্রম আইনের সংস্কার, মানবাধিকার এবং ব্যবসায়ীক পরিবেশ সংস্কার। এ সম্পর্ক জোরদার করার জন্য আমাদের ইতিবাচক দিক নিয়ে সহযোগিতা বাড়াতে হবে।

মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলেন, আমরা নতুন বিনিয়োগের কথা বলেছি। অধিক সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করবে, এটা নিয়ে আলোচনা করেছি। ক্লিন অ্যানার্জি নিয়ে কথা বলেছি।

তিনি বলেন, সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমি মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, সেটা হলো দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আমরা যেটা করতে পারি সরকারের স্বচ্ছতা, সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতার মাধ্যমে। আমরা করসীমা বাড়ানোর কথা বলেছি, যাতে বাংলাদেশ সেখান থেকে উপকৃত হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com