1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামাবাদ বৈঠক চুক্তিহীন সমাপ্তি, নতুন করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ মধ্যপ্রাচ্য সংকটে ব্যয় সংকোচন: ৯ খাতে সরকারি পরিচালন ব্যয় কমানোর নির্দেশ হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন দুই ডেস্ট্রয়ার পিছু হটেছে—ইরানের দাবি টেলিনর সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: ৫জি সম্প্রসারণ ও নতুন বিনিয়োগে আগ্রহ হরমুজ উত্তেজনায় তেলের দামে নতুন ঝাঁকুনি, ব্যারেল ১০৪ ডলারে যুক্তরাষ্ট্রের ক্রুড ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ভেস্তে গেল—নেতানিয়াহুর ফোনকল নিয়ে ইরানের অভিযোগ *রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু*

চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানে থাকা এক পাইলট নিহত হয়েছেন। তার নাম অসিম জাওয়াদ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পতেঙ্গা সৈকতের কর্নফুলী নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার দুই ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসকরা স্কোয়াড্রন লিডার অসিম জাওয়াদকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় আহত অপরজন উইং কমান্ডার সোহানের অবস্থা স্থিতিশীল বলে নিশ্চিত করেন নৌ বাহিনীর একজন উর্ধ্বতন কর্মকর্তা।

জানা যায়, বিমানবাহিনীর YAK130 ট্রেনিং ফাইটার বিমানটি পতেঙ্গা এলাকায় বিধ্বস্ত হয়। সেটি খুঁজতে ডুবুরি, ফায়ার ফাইটার, বন্দরে অবস্থানরত জাহাজের নাবিকরা কাজ করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো বিমানটি উদ্ধার করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশে উড্ডয়নকালীন সময়ে বিমানটিতে আগুন লেগে যায়। বিমানটি কর্ণফুলী মোহনায় পড়ার আগে বিমান থেকে আগুনসহ ধোঁয়া বের হতে থাকে।

বিধ্বস্ত হওয়ার কয়েক সেকেন্ড আগে বিমান থেকে দুই পাইলটকে ছিটকে পড়তে দেখা যায়। তাদের প্যারাসুটটি খুলে যাওয়ার পর দুই পাইলটই পানিতে অবতরণ করেন। পরে হাসপাতালে নেয়ার পর অসীম জাওয়াদকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com