1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
*রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু* *বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট* রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটায় অভিযোগ কামরুল–জসিম সিন্ডিকেটের বিরুদ্ধে অংশীজনদের মতামত নিয়ে ৭ গুরুত্বপূর্ণ অধ্যাদেশে সংশোধন, কার্যকর আইন প্রণয়নের উদ্যোগ হরমুজ প্রণালি ঘিরে তীব্র উত্তেজনা: ডোনাল্ড ট্রাম্প-এর অবরোধ ঘোষণা, পাল্টা হুঁশিয়ারি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর 🟢 স্বল্প সময়ে ১৩৩ অধ্যাদেশ নিষ্পত্তি: সংসদীয় গণতন্ত্রে ‘অনন্য নজির’ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 🛢️ হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের—ইরানকে হুঁশিয়ারি, জাহাজ আটকানোর ঘোষণা ১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

ভোরের কাগজের যুগ্ম বার্তা সম্পাদক আতিক আর নেই

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দৈনিক ভোরের কাগজ পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক মো. আতিকুর রহমান হাবিব মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আতিকুর রহমানের জানাজা ও শেষ শ্রদ্ধা ভোরের কাগজ কার্যালয়ে দুপুর ১২টায় এবং জাতীয় প্রেস ক্লাবে বেলা দেড়টায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়ি টাঙ্গাইলে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আতিকুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক সম্পন্ন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দৈনিক আলআমিন পত্রিকায় যোগদানের মাধ্যমে তার সাংবাদিকতায় হাতেখড়ি। পরে কাজ করেছেন দৈনিক মানবজমিনের বিনোদন প্রতিবেদক হিসেবে। এছাড়া আরো কাজ করেছেন দৈনিক দিনেরশেষে ও দৈনিক আজকালের খবর পত্রিকায়। ১০ বছর আগে তিনি দৈনিক ভোরের কাগজ পত্রিকায় যোগদান করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিনসহ ভোরের কাগজ পরিবার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com