1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অংশীজনদের মতামত নিয়ে ৭ গুরুত্বপূর্ণ অধ্যাদেশে সংশোধন, কার্যকর আইন প্রণয়নের উদ্যোগ হরমুজ প্রণালি ঘিরে তীব্র উত্তেজনা: ডোনাল্ড ট্রাম্প-এর অবরোধ ঘোষণা, পাল্টা হুঁশিয়ারি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর 🟢 স্বল্প সময়ে ১৩৩ অধ্যাদেশ নিষ্পত্তি: সংসদীয় গণতন্ত্রে ‘অনন্য নজির’ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 🛢️ হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের—ইরানকে হুঁশিয়ারি, জাহাজ আটকানোর ঘোষণা ১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে দেশব্যাপী প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান ফুল বিঝুতে মেতে উঠেছে খাগড়াছড়ি, নদীতে ফুল ভাসিয়ে মঙ্গল কামনা সংরক্ষিত নারী আসনে নাজমুন নাহার বেবী: অভিজ্ঞ নেতৃত্বে আস্থার বার্তা বিএনপির

ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে শুভেচ্ছা বিনিময়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর সোমবার খুলেছে সরকারি অফিস। সকাল থেকেই অফিসে আসতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে শুভেচ্ছা বিনিময় করছেন তারা। তবে অতিরিক্ত ছুটি নেয়ায় সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীরার উপস্থিতি কম ছিল।

সকাল ১০টার দিকে সচিবালয়ে চার নম্বর ভবনের সামনে গাড়ি রাখার জায়গা অনেকটাই ফাঁকা ছিল।

এদিকে অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা সহকর্মীদের সাথে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় করছেন। একে অপরের সাথে করছেন কোলাকুলি।

কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে অনেকটাই ঈদের আমেজ থাকে। যারা দূর-দূরান্তে ঈদ করতে যান তারা সাধারণত ঈদের ছুটির বাইরেও আলাদা করে ছুটি নেন। তাই সাধারণত দুই ঈদের পর সচিবালয়ে উপস্থিতি স্বাভাবিক হতে কিছুদিন সময় লেগে যায়। তাই এবার সচিবালয় স্বাভাবিক হতে আগামী সপ্তাহ লেগে যেতে পারে বলে জানিয়েছেন তারা।

সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ে নিজ দপ্তরের আসেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এর কিছু সময় পরে আসেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। আসতে থাকেন অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রীরা।

বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের বলেন, অনেক ভিড়ের সচিবালয় এখন ফাঁকা। রাস্তাও ফাঁকা। আশা করছি, সচিবালয় স্বাভাবিক হতে আগামী সপ্তাহ লেগে যাবে।

ঈদের ছুটি শুরু হয়েছিল গত বুধবার (১০ এপ্রিল)। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হয়। এবার বুধ, বৃহস্পতি ও শুক্রবার (১০, ১১ ও ১২ এপ্রিল) ছিল ঈদুল ফিতরের ছুটি। এরপর শনিবার (১৩ এপ্রিল) সাপ্তাহিক ছুটি। পরের দিন রোববার (১৪ এপ্রিল) নববর্ষের ছুটি। অর্থাৎ ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা।

সোমবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষেধ থাকে। তাই সচিবালায় দর্শনার্থীদের আনাগোনাও নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com