1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অংশীজনদের মতামত নিয়ে ৭ গুরুত্বপূর্ণ অধ্যাদেশে সংশোধন, কার্যকর আইন প্রণয়নের উদ্যোগ হরমুজ প্রণালি ঘিরে তীব্র উত্তেজনা: ডোনাল্ড ট্রাম্প-এর অবরোধ ঘোষণা, পাল্টা হুঁশিয়ারি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর 🟢 স্বল্প সময়ে ১৩৩ অধ্যাদেশ নিষ্পত্তি: সংসদীয় গণতন্ত্রে ‘অনন্য নজির’ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 🛢️ হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের—ইরানকে হুঁশিয়ারি, জাহাজ আটকানোর ঘোষণা ১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে দেশব্যাপী প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান ফুল বিঝুতে মেতে উঠেছে খাগড়াছড়ি, নদীতে ফুল ভাসিয়ে মঙ্গল কামনা সংরক্ষিত নারী আসনে নাজমুন নাহার বেবী: অভিজ্ঞ নেতৃত্বে আস্থার বার্তা বিএনপির

বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্যের এক অনন্য মাইলফলক: স্পিকার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বৈশাখ সব কালিমা ঘুচিয়ে দিয়ে নতুন উৎসাহ ও উদ্যমে বাঙালির জীবনে নিয়ে আসে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। বাংলা নববর্ষ বাঙালির আবহমান ঐতিহ্যের এক অনন্য মাইলফলক।

শনিবার (১৩ এপ্রিল) ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে এশিয়াটিক এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেডের আয়োজনে ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এসময় তিনি আল্পনা অংকন করে ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে এশিয়াটিক এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইরেশ যাকের স্বাগত বক্তব্য দেন। এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক শিল্পী মো. মনিরুজ্জামান, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন ভারপ্রাপ্ত সিইও তাইমুর রহমান, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রুপালি চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও এশিয়াটিক থ্রিসিক্সটি’র চেয়ারম্যান আসাদুজ্জামান নূর সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন।

স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই বাঙালি জাতিসত্ত্বা বিশ্বের বুকে গৌরবের স্থান পেয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কাজ চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com