1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
🟢 স্বল্প সময়ে ১৩৩ অধ্যাদেশ নিষ্পত্তি: সংসদীয় গণতন্ত্রে ‘অনন্য নজির’ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 🛢️ হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের—ইরানকে হুঁশিয়ারি, জাহাজ আটকানোর ঘোষণা ১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে দেশব্যাপী প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান ফুল বিঝুতে মেতে উঠেছে খাগড়াছড়ি, নদীতে ফুল ভাসিয়ে মঙ্গল কামনা সংরক্ষিত নারী আসনে নাজমুন নাহার বেবী: অভিজ্ঞ নেতৃত্বে আস্থার বার্তা বিএনপির কিংবদন্তি সংগীতশিল্পী Asha Bhosle আর নেই জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

২৪ মার্চ : ইতিহাসে আজকের এই দিনে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আজ রবিবার (২৪ মার্চ)। বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮৩তম (অধিবর্ষে ৮৪তম) দিন। বছর শেষ হতে আরো ২৮২ দিন বাকি। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল অনেক সাড়াজাগানো ঘটনা। এ সব ঘটনা তৎকালীন সমাজে ফেলেছিল সুদূরপ্রসারী প্রভাব। বদলে দিয়েছিল সমাজ, রাজনীতি, রাষ্ট্র শাসনের পদ্ধতি ও মানুষের জীবনপ্রবাহ এবং বুদ্ধি-বিবেচনার গণ্ডি। ওই নবপ্রবাহের প্রবল স্রোতে মানুষের জীবনে এসেছিল নতুনত্ব। মানবসমাজে জন্ম নিয়েছিল নতুন চিন্তা-ভাবনা। মানুষের বৌদ্ধিক চৌহুদ্দি নানামুখী চিন্তায় প্রসারিত হয়।
আসুন, জেনে নেওয়া যাক ওই সব ঘটনা সম্পর্কে। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

ঘটনাবলী :
১৩০৭ – আলাউদ্দিন খিলজির সেনাপতি মালিক কাফুর দেবগিরি দুর্গ দখল করেন।
১৩৫১: ফিরোজ শাহ তুঘলক দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
১৭৯৩: চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা ঘোষিত হয়।
১৮৬১: লন্ডনে প্রথম ট্রাম চলাচল শুরু হয়।
১৯০২ – বাংলায় অনুশীলন সমিতি গঠিত হয়।
১৯১৮ – জার্মান বাহিনী সোমে নদী অতিক্রম করে।
১৯৩৩ – এড্লফ হিটলার জার্মানির একনায়ক হন।
১৯৪০ – শেরেবাংলা এ কে ফজলুল হক উত্থাপিত লাহোর প্রস্তাব মুসলিম লীগের সভায় গৃহীত হয়।
১৯৪৬ – লর্ড লরেঞ্জের নেতৃত্বে ব্রিটিশ কেবিনেট মিশন ভারতে আসে।
১৯৪৮ – ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তনে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ রাষ্ট্রভাষা উর্দুর পক্ষে ভাষণ দিয়ে ছাত্রদের প্রতিবাদের সম্মুখীন হন।
১৯৫৬ – পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
১৯৭৭ – যুক্তরাষ্ট্র এবং কিউবা সরাসরি আলোচনা শুরু করে।
১৯৮২ – বাংলাদেশে জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ একটি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখল করেন।
১৯৯৯ – ন্যাটো যুগোশ্লাভিয়ার সার্বিয় সেনা অবস্থানের উপর বোমা বর্ষণ শুরু করে।
জন্ম
১৪৯৪ – জার্মান মণিকবিৎ ও পণ্ডিত গেওরগিউস আগ্রিকলা।
১৬৯৩ – ইংরেজ সূত্রধর ও ঘড়ি-নির্মাতা জন হ্যারিসন।
১৭৩৩ – ইংরেজ রসায়নবিজ যোশেফ প্রিস্টলি ।(মৃ.১৮০৪)
১৮০৯ – ফরাসি গণিতবিদ ও শিক্ষাবিদ জোসেফ লিওউভিলে।
১৮৩৪ – উইলিয়াম মরিস, ইংরেজ টেক্সটাইল ডিজাইনার, কবি, উপন্যাসিক, অনুবাদক এবং সমাজতান্ত্রিক কর্মী।
১৮৩৫ – অস্ট্রীয় পদার্থবিজ্ঞানী, গণিতবিদ ও কবি জোসেফ স্টিফান।
১৮৪১ – নবাব ওয়াকার-উল-মুলক মৌলভী, নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
১৮৬৩ – খ্যাতনামা আইনবিদ, রাজনীতিবিদ লর্ড সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ ।(মৃ.১৯২৮)
১৮৭৪ – বিশ্বের অন্যতম সেরা জাদুকর হ্যারি হুডিনি।
১৮৮৪ – নোবেল পুরস্কার বিজয়ী ডাচ বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ পিটার জোসেফ উইলিয়াম ডিবাই।
১৯০৩ – নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ আডল্ফ ফ্রিড্রিশ ইয়োহান বুটেনান্ডট।
১৯০৯ – বাঙালি কবি নিশিকান্ত রায় চৌধুরী।(মৃ.১৯৭৩)
১৯১৭ – নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ প্রাণরসায়নী জন কেন্ড্রেও।
১৯২৫ – কাজী নূরুজ্জামান, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।
১৯২৬ – নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান অভিনেতা, পরিচালক, সুরকার ও নাট্যকার ডারিও ফো।
১৯৩০ – আমেরিকান অভিনেতা স্টিভ ম্যাকুইন।
১৯৩৩ – অরুণকুমার বসু, রবীন্দ্র বিশেষজ্ঞ, শিক্ষক ও কালজয়ী বাংলা গানের স্রষ্টা। (মৃ.২০১৬)
১৯৪৪ – সার্বীয় শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৪র্থ প্রধানমন্ত্রী ভজিস্লাভ কস্টুনিকা।
১৯৪৯ – শ্রীলংকান আইনজীবী, রাজনীতিবিদ ও ১৩ তম প্রধানমন্ত্রী রনীল শ্রীয়ান বিক্রমাসিংহে।
১৯৬০ – জার্মান গায়ক, গীতিকার এবং অভিনেত্রী নেনা।
১৯৬১ – ডিন জোন্স, সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৯৬৫ – দ্য আন্ডারটেকার, মার্কিন পেশাদার কুস্তীগির।
১৯৭৩ – আমেরিকান অভিনেতা ও গায়ক জিম পারসন্স।
১৯৭৭ – জেসিকা চ্যাস্টেইন, মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক।
১৯৭৯ – গ্রেম সোয়ান, ইংরেজ সাবেক ক্রিকেটার।
১৯৮৭ – সাকিব আল-হাসান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার।
১৯৮৭ – ব্রাজিলিয়ান ফুটবলার রামিরেস।
মৃত্যু
০৮০৯ – আরব পঞ্চম খলিফা হারুন আল-রশিদ।
১৬০৩ – প্রথম এলিজাবেথ, ইংল্যান্ডের রানী।
১৭৭০ – আশরাফ আলি খান (নবাব)
১৭৭৬ – ইংরেজ সূত্রধর ও ঘড়ি-নির্মাতা জন হ্যারিসন।
১৮৮২ – একজন মার্কিন হেনরি ওয়েডসওরর্থ লংফেলো।
১৮৯৯ – বিলি বার্নস, পেশাদার ইংরেজ ক্রিকেটার।
১৯০৪ – একজন ইংরেজ কবি এডউইন আর্নল্ড।
১৯০৫ – জুল ভার্ন, ফরাসি লেখক।(জ.১৮২৮)
১৯৪৬ – রাশিয়ান দাবাড়ু আলেকসান্দর আলেখিন।
১৯৫০ – ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড ল্যাস্কির।
১৯৭১ – রেডিসন ব্লু রয়েল হোটেল ও আর্ফস সিটি হলের পরিকল্পক আর্নি জাকবসেন।
২০০২ – নোবেল পুরস্কার বিজয়ী আর্জেন্টিনার প্রাণরসায়নী সিজার মিলস্টেইন।
২০০৫ – ভি বালসারা ভারতীয় সঙ্গীতপরিচালক,আবহসঙ্গীতপরিচালক ও যন্ত্র সঙ্গীত শিল্পী।(জ.১৯২২)
২০১০ – রন হামেন্স, অস্ট্রেলীয় ক্রিকেটার।
২০১৩ – নিউজিল্যান্ড লেখক বারবারা অ্যান্ডারসন।
২০২০ – বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল ছবি ‘বেদের মেয়ে জোসনা’র অন্যতম প্রযোজক, প্রখ্যাত নির্মাতা মতিউর রহমান পানু।
২০২২ – বাঙালি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। (জ.১৯৬৪)[১]

দিবস
বিশ্ব যক্ষ্মা দিবস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com