1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
🟢 স্বল্প সময়ে ১৩৩ অধ্যাদেশ নিষ্পত্তি: সংসদীয় গণতন্ত্রে ‘অনন্য নজির’ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 🛢️ হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের—ইরানকে হুঁশিয়ারি, জাহাজ আটকানোর ঘোষণা ১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে দেশব্যাপী প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান ফুল বিঝুতে মেতে উঠেছে খাগড়াছড়ি, নদীতে ফুল ভাসিয়ে মঙ্গল কামনা সংরক্ষিত নারী আসনে নাজমুন নাহার বেবী: অভিজ্ঞ নেতৃত্বে আস্থার বার্তা বিএনপির কিংবদন্তি সংগীতশিল্পী Asha Bhosle আর নেই জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করলো ফায়ার সার্ভিস

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৬৬ বার দেখা হয়েছে

গভীর শ্রদ্ধায় জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ১৭ মার্চ ২০২৪ সকাল থেকে এ উপলক্ষ্যে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল; অধিদপ্তরের পরিচালকগণসহ সকল স্তরের কর্মকর্তাগণ ভিন্ন ভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সূর্যোদয়ের সাথে সাথে অধিদপ্তরসহ সকল বিভাগীয় দপ্তর, ট্রেনিং কমপ্লেক্স, জেলা দপ্তর ও সকল ফায়ার স্টেশনে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০-০০টায় সুরক্ষা সেবা বিভাগের সচিব মহোদয়ের নেতৃত্বে অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালকগণ পুরাতন কেন্দ্রীয় কারাগার, ঢাকায় স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জাতির পিতা ও সকল শহিদদের উদ্দেশ্যে পরিচালিত দোয়ায় অংশ নেন তাঁরা।

সকাল ১১-০০টায় জাতীয় শিশু দিবস পালন উপলক্ষ্যে ঢাকা বিভাগের উদ্যোগে সদর দপ্তরের সম্মেলন কক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে জাতির পিতার ওপর নির্মিত ডকুমেন্টারি এবং জাতির পিতাকে নিয়ে রচিত বিভিন্ন বইর ডিজিটাল পুস্তক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর শিশু-কিশোরদের অংশগ্রহণে ৩টি গ্রুপে গল্প ও কবিতা পাঠের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীসহ সকলকে পুরস্কার তুলে দেন ঢাকার সহকারী পরিচালক জনাব মোঃ আনোয়ারুল হক। এ সময় সেখানে ঢাকার জোন কমান্ডারগণসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সকল বিভাগেও একই ধরনের প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জাতীয় শিশু দিবসে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ১৬ মার্চ সন্ধ্যা থেকে ফায়ার সার্ভিস-এর নিজস্ব ওয়েবসাইট ও ফেসবুক পেইজে জাতির পিতার ভাষণ ও প্রামাণ্য চিত্র এবং শিশুদের সাথে জাতির পিতার ছবি প্রদর্শন করা হয়। বাদ আসর সারা দেশের সকল মসজিদে জাতির পিতার জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com