1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে দেশব্যাপী প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান ফুল বিঝুতে মেতে উঠেছে খাগড়াছড়ি, নদীতে ফুল ভাসিয়ে মঙ্গল কামনা সংরক্ষিত নারী আসনে নাজমুন নাহার বেবী: অভিজ্ঞ নেতৃত্বে আস্থার বার্তা বিএনপির কিংবদন্তি সংগীতশিল্পী Asha Bhosle আর নেই জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি শপথ নিলেন নবনির্বাচিত ২ সংসদ সদস্য সশস্ত্র বাহিনী রাষ্ট্রের প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ‘সমঝোতা হয়নি যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায়’ ইরান ও মিত্রদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার হুমকি নেতানিয়াহুর, এরদোয়ানের সমালোচনা বৈসাবি উৎসবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: সম্প্রীতি ও সমঅধিকারের বার্তা তারেক রহমানের

পিটার হাসের আমন্ত্রণে নৈশভোজে ড. ইউনূস

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দেওয়া নৈশভোজে যোগ দিয়েছেন নোবেল বিজয়ী ড. ইউনূস।

সোমবার (৪ মার্চ) রাতে পিটার হাসের বাসভবনে এই নৈশভোজের আয়োজন করা হয়।

জানা গেছে, বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ কর্মসূচির সহায়তাকারী ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ‘অপরচুনিটি ইন্টারন্যাশনালে’র প্রধান চিফ টেকনোলজি অফিসার মি. গ্রেগ নেলসনের সঙ্গে প্রফেসর ইউনূসের সাক্ষাৎ উপলক্ষ্যে পিটার হাস এই নৈশভোজ ও বৈঠকের আয়োজন করেন। বৈঠকে গ্রামীণ এবং অপরচুনিটি ইন্টারন্যাশনালের বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচি নিয়ে প্রতিষ্ঠান দুইটির মধ্যে সম্ভাব্য সহযোগিতা বিষয়ে আলোচনা হয়।

অ্যামি হাস, লরি নেলসন এবং গ্রামীণ শিক্ষার এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান নূরজাহান বেগমও এই নৈশভোজ ও আলোচনায় অংশ নেন।

লিংকডইন পোস্টে মার্কিন রাষ্ট্রদূত হাস বলেন, ‘নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনুস এবং নুরজাহান বেগমের সাথে বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রার উন্নতির লক্ষ্যে তাদের অসাধারণ কাজ সম্পর্কে কথা বলা একটি অবিশ্বাস্য সৌভাগ্যের বিষয় ছিল। তাদের অবদান উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে এবং আমাদের সকলকে অনুপ্রাণিত করে চলেছে। আপনারা যে কাজ করেন তার জন্য ধন্যবাদ।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com