1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের ভারতে মৃত্যু। জানাজা ও দাফন বুধবার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৩১৭ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনীতিবিদ তৈমুর রহমান ভারতের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন । মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ে তাঁর লাশ পৌঁছানোর কথা রয়েছে। পরদিন বুধবার তাঁর শেষ শ্রদ্ধা, জানাজা ও দাফনের কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি।
বিএনপির জেলা দপ্তর সম্পাদক মামুন উর রশিদ জানান, প্রায় আড়াই মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরার প্রস্তুতির সময় হঠাৎ মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে তিনি রোববার দুপুরে অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন। এক মাস আগে তাঁর লাঙ এ অপারেশনের মাধ্যমে  টিউমার অপসারণ করা হয়েছিল ঐ হাসপাতালে।
প্রবীণ এই রাজনীতিবিদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ছিলেন।  ফখরুল যখন জেলা কমিটির সভাপতি তৈমুর রহমান সে কমিটিরই সাধারণ সম্পাদক ছিলেন।  তিনি রুহিয়া ইউনিয়ন পরিষদের অনেক বারের চেয়ারম্যান এবং একবার সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ।
মরহুম তৈমুর রহমান বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। পরে তিনি বিএনপিতে যোগ দেন।
তৈমুর রহমানের মৃত্যুতে পৃথক শোক বার্তা পাঠিয়েছেন  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানের শোকবার্তা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে  মিডিয়াকে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন বিএনপি মহাসচিবের শোকবার্তার খবর জানিয়ে বলেন , জেলা বিএনপির পক্ষ থেকে, মরদেহের সামনে শেষ শ্রদ্ধা জ্ঞাপন, কালো ব্যাজ ধারণ, দলীয় পতাকা অর্ধনমিত রাখাসহ ৭ দিনের শোক কর্মসূচি নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com