1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে দেশব্যাপী প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান ফুল বিঝুতে মেতে উঠেছে খাগড়াছড়ি, নদীতে ফুল ভাসিয়ে মঙ্গল কামনা সংরক্ষিত নারী আসনে নাজমুন নাহার বেবী: অভিজ্ঞ নেতৃত্বে আস্থার বার্তা বিএনপির কিংবদন্তি সংগীতশিল্পী Asha Bhosle আর নেই জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি শপথ নিলেন নবনির্বাচিত ২ সংসদ সদস্য সশস্ত্র বাহিনী রাষ্ট্রের প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ‘সমঝোতা হয়নি যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায়’ ইরান ও মিত্রদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার হুমকি নেতানিয়াহুর, এরদোয়ানের সমালোচনা বৈসাবি উৎসবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: সম্প্রীতি ও সমঅধিকারের বার্তা তারেক রহমানের

ফায়ার সার্ভিস ও ডিএসসিসি’র মোবাইল কোর্ট পরিচালিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৩২৪ বার দেখা হয়েছে

ধানমন্ডি এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল ৪ মার্চ সোমবার বিকেলে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দক্ষিণ সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জাহাঙ্গীর আলম-এর নেতৃত্বে অভিযানে ধানমন্ডির ২টি বহুতল ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভবন দুটির একটি জিগাতলার কেয়ারি ক্রিসেন্ট ভবন এবং অন্যটি সাতমসজিত রোডস্থ রুপায়ণ জেড আর প্লাজা।

কেয়ারি ক্রিসেন্ট ভবনটির অগ্নিনিরাপত্তা না থাকায় ভবনটি সিলগালা করা হয় এবং এ ভবনে অবস্থিত ভিসা ওয়ালর্ড ওয়াইড প্রতিষ্ঠানে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়। রুপায়ণ জেড আর প্লাজার অভ্যন্তরস্থ দি বুফে এম্পায়ার রেস্টুরেন্টকে ফায়ার লাইসেন্স গ্রহন না করার কারণে এবং লাইসেন্সের শর্ত পালন না করার কারণে বাফেট লাউঞ্জ এবং বাফেট প্যারাডাইস রেস্টুরেন্টগুলোর প্রত্যেককে এক লক্ষ করে মোট তিন লক্ষ টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এছাড়া তিনি অগ্নিপ্রতিরোধ ও নির্বাপণ আইন ২০০৩ অনুযায়ী ভবন দুটিতে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন। এই ঘোষণার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে ভবন দুটিতে ‘ঝুঁকিপূর্ণ’ ব্যানার টানিয়ে দেয়া হয়। ভবন দুটিতে থাকা অধিকাংশ রেস্টুরেন্ট, শো রুম ও অফিসে কোন লোক পাওয়া যায়নি।
এ প্রতিনিধি দলে ফায়ার সার্ভিসের পক্ষে ঢাকা-২ এর জোন কমান্ডার জনাব মোঃ তানহারুল ইসলাম ঐ এলাকার ওয়্যারহাউজ ইন্সপেক্টর জনাব মোঃ গোলাম মোস্তফাসহ অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। খবর: ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com