1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে দেশব্যাপী প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান ফুল বিঝুতে মেতে উঠেছে খাগড়াছড়ি, নদীতে ফুল ভাসিয়ে মঙ্গল কামনা সংরক্ষিত নারী আসনে নাজমুন নাহার বেবী: অভিজ্ঞ নেতৃত্বে আস্থার বার্তা বিএনপির কিংবদন্তি সংগীতশিল্পী Asha Bhosle আর নেই জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি শপথ নিলেন নবনির্বাচিত ২ সংসদ সদস্য সশস্ত্র বাহিনী রাষ্ট্রের প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ‘সমঝোতা হয়নি যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায়’ ইরান ও মিত্রদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার হুমকি নেতানিয়াহুর, এরদোয়ানের সমালোচনা বৈসাবি উৎসবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: সম্প্রীতি ও সমঅধিকারের বার্তা তারেক রহমানের

৩ মার্চ : ইতিহাসে আজকের এই দিনে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আজ রবিবার (৩ মার্চ)। বর্ষপঞ্জী অনুসারে বছরের ৬২তম (অধিবর্ষে ৬৩তম) দিন। বছর শেষ হতে আরো ৩০৩দিন বাকি। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল অনেক সাড়াজাগানো ঘটনা। এ সব ঘটনা তৎকালীন সমাজে ফেলেছিল সুদূরপ্রসারী প্রভাব। বদলে দিয়েছিল সমাজ, রাজনীতি, রাষ্ট্র শাসনের পদ্ধতি ও মানুষের জীবনপ্রবাহ এবং বুদ্ধি-বিবেচনার গণ্ডি। ওই নবপ্রবাহের প্রবল স্রোতে মানুষের জীবনে এসেছিল নতুনত্ব। মানবসমাজে জন্ম নিয়েছিল নতুন চিন্তা-ভাবনা। মানুষের বৌদ্ধিক চৌহুদ্দি নানামুখী চিন্তায় প্রসারিত হয়।
আসুন, জেনে নেওয়া যাক ওই সব ঘটনা সম্পর্কে। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

ঘটনাবলী :
১৫৭৫ – তুকারয়ের যুদ্ধে মুঘল সম্রাট আকবরের বাহিনী বাংলার বাহিনীকে পরাজিত করে।
১৭০৭ – মুঘল সম্ৰাট আওরঙ্গজেবের মৃত্যু হয়। যুবরাজ মুয়াজ্জম আওরঙ্গজেবের উত্তরাধিকারীর দায়িত্ব গ্রহণ করেন ও বাহাদুর শাহ (প্রথম) নাম ধারণ করেন।
১৮৬১ – রাশিয়ায় ভূমিদাস প্রথা বিলুপ্তি করা হয়।
১৮৭৮ – যুদ্ধ অবসানের পর রুশ-তুর্কি শান্তি চুক্তি স্বাক্ষর।
১৯০৬ – অনুশীলন সমিতির মুখপাত্র ‘যুগান্তর’ প্রকাশিত হয়।
১৯২৪ – তুরস্কের জাতীয় পরিষদ কর্তৃক খিলাফত বিলুপ্ত ঘোষণা।
১৯৪৯ – ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিম্ন কর্মচারীদের ধর্মঘট।
১৯৬৫ – শহীদ সোহরাওয়ার্দীর বড় ভাই বিশিষ্ট শিক্ষাবিদ শিল্পকলা বিশারদ শাহেদ সোহরাওয়ার্দীর মৃত্যু।
১৯৬৯ – ভারতে প্রথম দ্রুতগামী রাজধানী এক্সপ্রেস ট্রেন (হাওড়া ও নতুন দিল্লীর মধ্যে) চালু হয়।
১৯৭১ – “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি” – কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচয়িত এই গানটিকে ঢাকা শহরের পল্টন ময়দানে ঘোষিত ইশতেহারে বাংলাদেশের প্রস্তাবিত জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয়।
১৯৭১ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে অসহযোগ আন্দোলন শুরু।
১৯৭২ – বাংলাদেশ রাইফেলস প্রতিষ্ঠিত হয়।
১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় শ্রীলঙ্কা ও সোয়াজিল্যান্ড।
১৯৭৪ – তুর্কি ডিসি -১০ বিমান বিধ্বস্ত হয়ে ৩৪৬ জন নিহত।
১৯৭৬ – বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশ সরকার ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদ প্রবর্তন করেন।
১৯৭৮ – জাতীয় স্মৃতিসৌধের নকশা অনুমোদন।
১৯৯১ – এস্তোনিয়া ও লাতভিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দেয়।
২০০৫ – রাজধানীতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ যানজট নিরসনের অংশ হিসেবে ২৯ কিলোমিটার দীর্ঘ সদরঘাট আশুলিয়া নৌপথ উদ্বোধন। (বাংলাদেশ)
জন্ম
১৮৩৯ – ভারতের মহান উদ্যোগপতি ও টাটা গ্রুপের সংস্থাপক জামশেদজী টাটা।(মৃ.১৯০৪)
১৮৪৫ – গেয়র্গ কান্টর, জার্মান গণিতবিদ ও দার্শনিক।
১৮৪৭ – আলেকজান্ডার গ্রাহাম বেল, স্কটিশ বিজ্ঞানী এবং উদ্ভাবক।(মৃ.১৯২২)
১৮৯৩ – প্যারীমোহন সেনগুপ্ত বাঙালি কবি প্রবন্ধকার ও শিশুসাহিত্যিক ।(জ.১৯৪৭)
১৮৯৯ – বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য কমিক অভিনেতা তুলসী চক্রবর্তী। (মৃ.১৯৬১)
১৯০৮ – শক্তিরঞ্জন বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মী ও সমাজসেবী (মৃ.১৯৮৪)
১৯৩১ – উস্তাদ গোলাম মুস্তফা খান, ভারতের হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত শিল্পী। (জ.২০১৭)
১৯৫০ – শেখ সাদী খান, বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক।
মৃত্যু
১৫৮১ – চতুর্থ শিখ গুরু রামদাসের মৃত্যু।
১৭০৩ – রবার্ট হুক, প্রকৃতি দার্শনিক ,স্থপতি ও বহুশাস্ত্রবিদ।
১৭০৭ – আওরঙ্গজেব, মুঘল সম্ৰাট।
১৯৮৩ – এর্জে, বেলজীয় কমিক্স লেখক ও চিত্রকর।
১৯৯২ – সুকুমার সেন, শিক্ষাবিদ, ভাষাবিদ ও গবেষক।(জ.১৬/০১/১৯০০)
২০০০ – ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী বিমল দাশগুপ্ত।(জ.১৯১০)
২০১৬ – মার্টিন ক্রো, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার, ধারাভাষ্যকার ও লেখক।
২০২০ – শুদ্ধানন্দ মহাথের, বাংলাদেশী বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মীয় পণ্ডিত।
২০২৩ – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, পাণ্ডব গোয়েন্দা সিরিজের গোয়েন্দাসাহিত্য খ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক।

দিবস
বিশ্ব জন্ম-ত্রুটি দিবস (২০১৫ সাল থেকে পালিত) ৷
বিশ্ব বন্যপ্রাণী দিবস ৷
বিশ্ব শ্রবণ দিবস
আন্তর্জাতিক কর্ণসেবা দিবস ৷
স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস (বাংলাদশ) ৷
বিশ্ব বই দিবস ৷

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com