1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি শপথ নিলেন নবনির্বাচিত ২ সংসদ সদস্য সশস্ত্র বাহিনী রাষ্ট্রের প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ‘সমঝোতা হয়নি যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায়’ ইরান ও মিত্রদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার হুমকি নেতানিয়াহুর, এরদোয়ানের সমালোচনা বৈসাবি উৎসবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: সম্প্রীতি ও সমঅধিকারের বার্তা তারেক রহমানের পরকীয়ার জেরে কুমিল্লায় গৃহবধূ হত্যা? আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ—পলাতক স্বামী, বিচারের দাবি এলাকাবাসীর  কাদিয়ারভাঙ্গা এসএস স্পোটিং ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত, ধীরে সুস্থ হচ্ছেন বুড়িগঙ্গার সঙ্গে জিয়া সরণি খাল যুক্তে ৩০০ কোটি বরাদ্দ: প্রতিমন্ত্রী

ড. ইউনূসের মামলা অত্যন্ত নিবিড়ভাবে ফলো করছে জাতিসংঘ, সব বন্দির মুক্তি দাবি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নোবেলপুরস্কার বিজয়ী একমাত্র বাংলাদেশি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে মামলা তা অত্যন্ত নিবিড়ভাবে ফলো করছে। কাজের মাধ্যমে তিনি জাতিসংঘের প্রিয় বন্ধু। তার কাজকেই অনুসরণ করে বর্তমানে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে জাতিসংঘ। জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁর মুখপাত্র স্টিফেন ডুজাররিক। তিনি আরও বলেছেন, শান্তিপূর্ণভাবে নিজেদের (মত) প্রকাশের কারণে যেসব মানুষকে আটক করা হয়েছে অব্যাহতভাবে তাদের মুক্তি দাবি করে জাতিসংঘ। ব্রিফিংয়ে তার কাছে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি জানতে চান- ৭ই জানুয়ারি অনুষ্ঠিত জালিয়াতির নির্বাচনের আগে বাংলাদেশে বিরোধী দলের কমপক্ষে ২৫ হাজার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নিরাপত্তা হেফাজতে মারা গেছেন ১৩ জন। আন্তর্জাতিক চাপের মুখে হাতেগোনা কয়েকজন মাত্র মুক্তি পেয়েছেন। আপনি কি বাকি বন্দিদের মুক্তি দাবি করবেন? মুশফিকের এ প্রশ্নের উত্তরে স্টিফেন ডুজাররিক বলেন, আমি মনে করি আমরা খুব ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছি। যেসব ব্যক্তিকে নিছক শান্তিপূর্ণভাবে তাদের (মত) প্রকাশের কারণে আটক করা হয়েছে তাদের সবার অব্যাহতভাবে মুক্তি দাবি করি আমরা।

দ্বিতীয় প্রশ্নে মুশফিক জানতে চান- বাংলাদেশে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের পরিস্থিতি কিভাবে মনিটরিং করছে জাতিসংঘ? তার এ প্রশ্নের উত্তরে ডুজাররিক বলেন, বাংলাদেশে আমাদের যে ‘কান্ট্রি টিম’ আছে তারা অব্যাহতভাবে এই মামলা অত্যন্ত নিবিড়ভাবে ফলো করছেন। কাজের মাধ্যমে জাতিসংঘের একজন প্রিয় বন্ধু প্রফেসর ইউনূস। আমি মনে করি উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার কাজ খুবই গুরুত্বপূর্ণ। আমরা বর্তমানে সেই কাজই (অনুসরণ) করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com