1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি শপথ নিলেন নবনির্বাচিত ২ সংসদ সদস্য সশস্ত্র বাহিনী রাষ্ট্রের প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ‘সমঝোতা হয়নি যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায়’ ইরান ও মিত্রদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার হুমকি নেতানিয়াহুর, এরদোয়ানের সমালোচনা বৈসাবি উৎসবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: সম্প্রীতি ও সমঅধিকারের বার্তা তারেক রহমানের পরকীয়ার জেরে কুমিল্লায় গৃহবধূ হত্যা? আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ—পলাতক স্বামী, বিচারের দাবি এলাকাবাসীর  কাদিয়ারভাঙ্গা এসএস স্পোটিং ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত, ধীরে সুস্থ হচ্ছেন বুড়িগঙ্গার সঙ্গে জিয়া সরণি খাল যুক্তে ৩০০ কোটি বরাদ্দ: প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রকৌশলীরাই বিনির্মাণ করবে: ইঞ্জি. আবদুস সবুর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : ‘দেশের সকল প্রকৌশলীরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ প্রকৌশলীরা বিনির্মাণ করবে। তরুনদের কর্মসংস্থান সৃষ্টি করাই এখন শেখ হাসিনা সরকারের লক্ষ্য। উন্নয়ন দৃশ্যমান এবং বাড়বে এবার কর্মসংস্থান।’

আজ (বুধবার) রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র পুরকৌশল বিভাগের উদ্যোগে ‘প্রকৌশল পটভূমি থেকে সফল পেশাদার-তরুণ প্রকৌশলীদের জন্য ভবিষ্যতের নির্দেশনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর এই সব কথা বলেন।

তিনি বলেন, আমরা স্মার্ট বাংলাদেশ এর কথা বলছি, তাই পুরকৌশল বিভাগের আজকের এই সেমিনার অত্যন্ত প্রাসঙ্গিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রেখে যাওয়া বাংলাদেশ এর ভিত্তির ওপর বর্তমান বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
আবদুস সবুর আরো বলেন, মধ্যম আয়ের দেশে উন্নীত হতে আমাদের ইঞ্জিনিয়াররা মেধা ও শ্রম দিয়ে ভূমিকা রাখছে।

ইঞ্জি. আবদুস সবুর বলেন, ইঞ্জিনিয়ারিং এক্সিলেন্স দিয়ে দেশের মেগা প্রকল্প সমূহ বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং বিভাগের ভূমিকা আরো বাড়বে বলে আমার বিশ্বাস।

আইইবির পুরকৌশল বিভাগের সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ শিহাবুর রহমানের সঞ্চালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন এসবিএসি ব্যাংক এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিএন্ডটি গ্রুপের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো: মোখলেসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, প্রকৌশলী মোঃ শাহাদাৎ হোসেন (শীবলু)।

স্বাগত বক্তব্য রাখেন আইইবির সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল কালাম হাজারী এবং সভাপতিত্ব করেন প্রকৌশলী সৌমিত্র কুমার মুৎসুদ্দি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com