1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ও মিত্রদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার হুমকি নেতানিয়াহুর, এরদোয়ানের সমালোচনা বৈসাবি উৎসবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: সম্প্রীতি ও সমঅধিকারের বার্তা তারেক রহমানের পরকীয়ার জেরে কুমিল্লায় গৃহবধূ হত্যা? আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ—পলাতক স্বামী, বিচারের দাবি এলাকাবাসীর  কাদিয়ারভাঙ্গা এসএস স্পোটিং ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত, ধীরে সুস্থ হচ্ছেন বুড়িগঙ্গার সঙ্গে জিয়া সরণি খাল যুক্তে ৩০০ কোটি বরাদ্দ: প্রতিমন্ত্রী ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের শান্তি আলোচনা আজ—নজিরবিহীন নিরাপত্তা, সাফল্য নিয়ে শঙ্কা ইরানের সঙ্গে আলোচনায় পারমাণবিক ইস্যুই প্রধান—বিকল্প পরিকল্পনা নেই: ট্রাম্প সাফল্যের ৫ বছর পেরিয়ে ৬-এ বি নিউজ মিডিয়া মধুপুরে জমকালো বর্ষপূর্তি উদযাপন একদিনে ২৪ বিল পাস, চলতি অধিবেশনে মোট ৯১

শিশু-কিশোররাই ২০৪১ এর উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার সৈনিক- স্থানীয় সরকার মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৬ বার দেখা হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, ২০৪১ সালের উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আজকের শিশু কিশোরদের উপযুক্ত করে আমাদের তৈরি করতে হবে। শিশু-কিশোরদের মাঝে শেখ রাসেল ও জাতির পিতার আদর্শের কথাগুলো আমাদের পৌঁছে দিতে হবে। আজকের শিশুরা যাতে আদর্শ নাগরিক হয়ে বড় হয় সেই পরিবেশ আমাদেরকে তৈরি করে দিতে হবে।

তিনি আজ ধানমন্ডিতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি, শিশু-কিশোর সমাবেশ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি হয়ে এ কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশের যে পথনকশা তৈরি করেছেন সেই পথে উপযুক্ত নাগরিক হতে হলে শিশু-কিশোরদের এখন থেকেই জাতির পিতার আদর্শকে অনুসরণ করতে হবে। একটি উন্নত বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশু কিশোররা লেখাপড়া করে জ্ঞানে সমৃদ্ধ হলেই সেই লক্ষ্যমাত্রা অর্জন আমাদের জন্য সহজ হবে।

মন্ত্রী এ সময় বর্তমানে মাদক ও দুর্নীতির করাল গ্রাস থেকে সমাজকে রক্ষা করার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিশু-কিশোরদের নৈতিক বলে বলিয়ান করে গড়ে তুলতে পারলেই সমাজের অনেক অবক্ষয় থেকে মুক্ত করা সম্ভব।

স্থানীয় সরকার মন্ত্রী এরপরে শিশু কিশোরদের সাথে ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com