1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ও মিত্রদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার হুমকি নেতানিয়াহুর, এরদোয়ানের সমালোচনা বৈসাবি উৎসবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: সম্প্রীতি ও সমঅধিকারের বার্তা তারেক রহমানের পরকীয়ার জেরে কুমিল্লায় গৃহবধূ হত্যা? আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ—পলাতক স্বামী, বিচারের দাবি এলাকাবাসীর  কাদিয়ারভাঙ্গা এসএস স্পোটিং ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত, ধীরে সুস্থ হচ্ছেন বুড়িগঙ্গার সঙ্গে জিয়া সরণি খাল যুক্তে ৩০০ কোটি বরাদ্দ: প্রতিমন্ত্রী ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের শান্তি আলোচনা আজ—নজিরবিহীন নিরাপত্তা, সাফল্য নিয়ে শঙ্কা ইরানের সঙ্গে আলোচনায় পারমাণবিক ইস্যুই প্রধান—বিকল্প পরিকল্পনা নেই: ট্রাম্প সাফল্যের ৫ বছর পেরিয়ে ৬-এ বি নিউজ মিডিয়া মধুপুরে জমকালো বর্ষপূর্তি উদযাপন একদিনে ২৪ বিল পাস, চলতি অধিবেশনে মোট ৯১

মিউনিখে সাহসী কূটনীতি দেখিয়েছেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিঢি ডেস্ক: জার্মানিতে সদ্য শেষ হওয়া মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে সম্পর্কে এ বৈঠকের কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আরও বলেছেন, সম্মেলনে গাজা যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী যে দুঃসাহস দেখিয়েছেন, তা ইউরোপের কোনো দেশের রাষ্ট্রপ্রধান দেখাতে পারেনি। সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন বিদেশি রাষ্ট্রের সমালোচনা থাকলেও নিরাপত্তা সম্মেলনের মতো অনুষ্ঠানে শেখ হাসিনাকে আমন্ত্রণ এবং বক্তব্য দেওয়ায় বিশ্বে বাংলাদেশের গুরুত্ব বোঝা যায়। গাজা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সুস্পষ্ট অবস্থান, যুদ্ধের বিরুদ্ধে ও শান্তির পক্ষে জোরাল বক্তব্য- স্টপ জেনোসাইড, ইউরোপের কোনো নেতাও এমন সাহস দেখাতে পারেনি।

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের অবস্থান পরিবর্তন হয়নি দাবি করে তিনি বলেন, এটাই শেখ হাসিনার সাহসী কূটনীতির বহিঃপ্রকাশ।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দল ভাঙার চেষ্টার অভিযোগ বিএনপির মিথ্যাচারের ধারাবাহিকতা। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে তাদের বক্তব্য জনগণের দৃষ্টি আকর্ষণ আর অসংলগ্ন প্রলাপ ছাড়া কিছুই না। তবে কিছু পণ্যের দাম বাড়ছে আবার কোনোটার কমছে উল্লেখ করে তিনি বলেন, সরকার এ ব্যাপারে উদাসীন নয়। বসে নেই, কাজ করছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমারে অস্থিরতার কারণে সীমান্তে নিরাপত্তার ঝুঁকি থাকলেও সে বিষয়ে সরকারের যথেষ্ট প্রস্তুতি আছে।

এছাড়া জাতীয় পার্টি নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টি সংসদের বিরোধী দল। তাদের সংসদ সংস্যদের বিষয় ছাড়া বাইরের কারও কোনো বিষয়ে মাথাব্যথা নেই আওয়ামী লীগের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com