1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ও মিত্রদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার হুমকি নেতানিয়াহুর, এরদোয়ানের সমালোচনা বৈসাবি উৎসবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: সম্প্রীতি ও সমঅধিকারের বার্তা তারেক রহমানের পরকীয়ার জেরে কুমিল্লায় গৃহবধূ হত্যা? আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ—পলাতক স্বামী, বিচারের দাবি এলাকাবাসীর  কাদিয়ারভাঙ্গা এসএস স্পোটিং ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত, ধীরে সুস্থ হচ্ছেন বুড়িগঙ্গার সঙ্গে জিয়া সরণি খাল যুক্তে ৩০০ কোটি বরাদ্দ: প্রতিমন্ত্রী ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের শান্তি আলোচনা আজ—নজিরবিহীন নিরাপত্তা, সাফল্য নিয়ে শঙ্কা ইরানের সঙ্গে আলোচনায় পারমাণবিক ইস্যুই প্রধান—বিকল্প পরিকল্পনা নেই: ট্রাম্প সাফল্যের ৫ বছর পেরিয়ে ৬-এ বি নিউজ মিডিয়া মধুপুরে জমকালো বর্ষপূর্তি উদযাপন একদিনে ২৪ বিল পাস, চলতি অধিবেশনে মোট ৯১

প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে : যুব ও ক্রীড়া মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। ডিপিপি অনুমোদিত হলে স্টেডিয়াম নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।

রবিবার জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য জান্নাত আরা হেনরীর এক প্রশ্নের লিখিত উত্তরে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এসব তথ্য জানান। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

নাজমুল হাসান বলেন, দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের অংশ হিসাবে “উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ-১ম পর্যায়” প্রকল্পের আওতায় ১২৫টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ জুন ২০১৯ এ সমাপ্ত হয়েছে। “শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ-২য় পর্যায়” শীর্ষক প্রকল্পটি গত ০৪/০৫/২০২১ তারিখ একনেক সভায় অনুমোদিত হয়েছে।
প্রকল্পে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে ও বর্ণিত উপজেলার জমি সংক্রান্ত জটিলতার কারণে জেলা প্রশাসক কর্তৃক বিকল্প প্রস্তাব প্রেরণ করা হয়, যা প্রকল্পের সংশোধিত ডিপিপিতে অন্তর্ভুক্ত হয়েছে। সংশোধিত ডিপিপি অনুমোদিত হলে স্টেডিয়াম নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com