1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ও মিত্রদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার হুমকি নেতানিয়াহুর, এরদোয়ানের সমালোচনা বৈসাবি উৎসবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: সম্প্রীতি ও সমঅধিকারের বার্তা তারেক রহমানের পরকীয়ার জেরে কুমিল্লায় গৃহবধূ হত্যা? আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ—পলাতক স্বামী, বিচারের দাবি এলাকাবাসীর  কাদিয়ারভাঙ্গা এসএস স্পোটিং ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত, ধীরে সুস্থ হচ্ছেন বুড়িগঙ্গার সঙ্গে জিয়া সরণি খাল যুক্তে ৩০০ কোটি বরাদ্দ: প্রতিমন্ত্রী ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের শান্তি আলোচনা আজ—নজিরবিহীন নিরাপত্তা, সাফল্য নিয়ে শঙ্কা ইরানের সঙ্গে আলোচনায় পারমাণবিক ইস্যুই প্রধান—বিকল্প পরিকল্পনা নেই: ট্রাম্প সাফল্যের ৫ বছর পেরিয়ে ৬-এ বি নিউজ মিডিয়া মধুপুরে জমকালো বর্ষপূর্তি উদযাপন একদিনে ২৪ বিল পাস, চলতি অধিবেশনে মোট ৯১

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বই পড়ার বিকল্প নেই: ইঞ্জি. আবদুস সবুর এমপি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৮ বার দেখা হয়েছে

‘বঙ্গবন্ধুর সোনার বাংলা ও জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বই পড়ার বিকল্প নেই। এবারের বইমেলার স্লোগান পড়ো বই,গড়ো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। আগামীর যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বই পড়ার অভ্যাস প্রতিটি ঘরে ঘরে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে বই পড়া আন্দোলন আরও বেশি গুরুত্ব দিতে হবে’।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলায় প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের ২য় কাব্যগ্রন্থ ‘ভালোবাসার বর্ণমালা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর এইসব কথা বলেন।

আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, শেখ তাজুল ইসলাম তুহিন ইঞ্জিনিয়ার হিসেবে যেমন খ্যাতিমান, লেখক হিসেবেও খ্যাতি অর্জন করবেন এই প্রত্যাশা করি। একদিন শেখ তাজুল ইসলাম তুহিন একুশে পদক পাবেন বলে আশাকরি। তিনি শেখ তাজুল ইসলাম তুহিনের সুবর্ণ অগ্রযাত্রা কামনা করেন।

এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইইবির মহিলা কমিটির চেয়ারপার্সন ইয়াসমিন রহমান।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, ভালোবাসার বর্ণমালা বইটি পাঠক হৃদয় ছুঁয়ে যাবে।প্রতিটি কাব্য এক একটি গল্পের বহি:প্রকাশ। এই গ্রন্থটির সাফল্য কামনা করছি।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মানী সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবুল কালাম হাজারী, ইঞ্জিনিয়ার অমিত কুমার চক্রবর্তী পিইঞ্জ, ইঞ্জিনিয়ার মো. রনক আহসানসহ আইইবির নেতৃবৃন্দ।

উল্লেখ্য শেখ তাজুল ইসলাম তুহিনের ২য় কাব্যগ্রন্থ ভালোবাসার বর্ণমালা বইটি অমর একুশে বই মেলায় নক্ষত্র প্রকাশনী স্টল (স্টল নং ১৪৭) পাওয়া যাচ্ছে। বইটির প্রকাশক ডা. মুশফিকা রহমান, প্রচ্ছদ ও অলংকরণ শিমুল কিবরিয়া, মুদ্রণ ও ব্যবস্থাপনা টার্টল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com