1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত গোয়ালমারী ইউনিয়নে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ, ভোটের আমেজ তুঙ্গে ইসলামী রাজনীতিতে ভাঙন স্পষ্ট: চরমোনাই পীরের বক্তব্যে নতুন মেরুকরণ দাউদকান্দির ঈদগাহ ময়দানে জামায়াত আমীরের বক্তব্য, কুমিল্লা–১ এ নির্বাচনী উত্তাপ মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেইনের স্বদেশ আগমন

১৫ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের এই দিনে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি)। বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪৬তম দিন। বছর শেষ হতে আরো ৩১৯ (অধিবর্ষে ৩২০) দিন বাকি। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল অনেক সাড়াজাগানো ঘটনা। এ সব ঘটনা তৎকালীন সমাজে ফেলেছিল সুদূরপ্রসারী প্রভাব। বদলে দিয়েছিল সমাজ, রাজনীতি, রাষ্ট্র শাসনের পদ্ধতি ও মানুষের জীবনপ্রবাহ এবং বুদ্ধি-বিবেচনার গণ্ডি। ওই নবপ্রবাহের প্রবল স্রোতে মানুষের জীবনে এসেছিল নতুনত্ব। মানবসমাজে জন্ম নিয়েছিল নতুন চিন্তা-ভাবনা। মানুষের বৌদ্ধিক চৌহুদ্দি নানামুখী চিন্তায় প্রসারিত হয়।
আসুন, জেনে নেওয়া যাক ওই সব ঘটনা সম্পর্কে। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

ঘটনাবলী :
৫৯০ – দ্বিতীয় খসরু পারস্যের সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করেন।
৭০৬ – বাইজেন্টাইন সম্রাট দ্বিতীয় জাস্টিনিয়ান তার পূর্বসূরি লেওন্টিওস ও তৃতীয় টাইবেরিয়াসকে কনস্টান্টিনোপলে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেন।
১১১৩ – পোপ দ্বিতীয় প্যাসকেল নাইটস হস্পিটালার প্রতিষ্ঠার অনুমোদন দেন।
১৭৫৯ – লন্ডনে ব্রিটিশ মিউজিয়াম উদ্বোধন করা হয়।
১৭৬৪ – স্প্যানিশ লুইসিয়ানায় (বর্তমানে মিসৌরিতে অবস্থিত) সেইন্ট লুইস শহর প্রতিষ্ঠিত হয়।
১৭৯৮ – রোমান প্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৮০৪ – সার্বী‌য় বিপ্লব শুরু।
১৮৩৫ – আধুনিক সার্বিয়ার প্রথম সাংবিধানিক আইন গৃহীত হয়।
১৮৬২ – আমেরিকার গৃহযুদ্ধ: জেনারেল উলিসেস এস. গ্রান্ট টেনেসির ফোর্ট‌ ডেনেলসন আক্রমণ করেন।
১৮৭৯ – নারী অধিকার: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রাদারফোর্ড বি. হেইজ সুপ্রিম কোর্টে নারী আইনজীবীদেরকে মামলায় অংশগ্রহণের অনুমতি সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন।
১৯২৩ – গ্রীস ইউরোপের এষ রাষ্ট্র হিসেবে গ্রেগরীয় বর্ষপঞ্জী গ্রহণ করে।
১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: সিঙ্গাপুরের পতন। জাপানের আক্রমণের পর ব্রিটিশ জেনারেল আর্থা‌র পার্সি‌ভিল আত্মসমর্পণ করেন। এসময় প্রায় ৮০,০০০ ভারতীয়, ইংরেজ ও অস্ট্রেলীয় সৈনিক যুদ্ধবন্দী হয়।
১৯৭১ – ব্রিটিশ যুক্তরাজ্যের মুদ্রার দশমিকীকরণ হয়।
১৯৭৬ – গণভোটে কিউবার সংবিধান গৃহীত।
১৯৮৯ – সোভিয়েত-আফগান যুদ্ধ: আফগানিস্তান থেকে সকল সৈনিক ফেরত এসেছে এই মর্মে সোভিয়েত ইউনিয়ন ঘোষণা করে।
১৯৯৬ – বাংলাদেশে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন।
১৯৯৯ – কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির নেতা আবদুল্লাহ ওচালান কেনিয়ায় গ্রেপ্তার হন।
জন্ম
১৫৬৪ – গ্যালিলিও গ্যালিলি, ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী (মৃত্যু ১৬৪২)।
১৭১০ – পঞ্চদশ লুইস, ফ্রান্সের রাজা (মৃত্যু ১৭৭৪)।
১৭৫৯ – ফ্রিড্‌রিশ আউগুস্ট ভোল্‌ফ, জার্মান ভাষাতাত্ত্বিক ও সমালোচক (মৃত্যু ১৮২৪)।
১৮২০ – সুসান বি. এন্থনি, আমেরিকান সামাজিক সংস্কারক, নারী ভোটাধিকার ও দাসপ্রথাবিরোধী আন্দোলনের কর্মী (মৃত্যু ১৯০৬)।
১৮২৫ – কার্টার হ্যারিসন সিনিয়র, আমেরিকান রাজনীতিবিদ, শিকাগোর ২৯তম মেয়র (মৃত্যু ১৮৯৩)।
১৮৬১ – আলফ্রেড নর্থ হোয়াইডহেড, ইংরেজ গণিতবিদ ও দার্শনিক (মৃত্যু ১৯৪৭)।
১৮৬৩ – কেদারনাথ বন্দ্যোপাধ্যায় ভারতের বাঙালি কবি ও সাহিত্যিক।(মৃ.১৯৪৯)
১৮৭৪ – আর্নেস্ট শেকলটন, আইরিশ অভিযাত্রী (মৃত্যু ১৯২২)।
১৯১৬ – শাহ আবদুল করিম, একজন বাংলাদেশি বাউল গানের শিল্পী।
১৯২১ – রাধা কৃষ্ণ চৌধুরী, ভারতীয় ইতিহাসবিদ ও লেখক।
১৯৩০ – রমাতোষ সরকার ভারতের বিশিষ্ট বাঙালি জ্যোর্তিবিজ্ঞানী।(মৃ.১২/০৭/১৯৯৯)
১৯৩১ – ক্লেয়ার ব্লুম, ইংরেজ অভিনেত্রী।
১৯৩৫ – সুসান ব্রাউনমিলার, মার্কিন সাংবাদিক ও লেখিকা, এবং একজন আমূল নারীবাদী তাত্ত্বিক।
১৯৪০ – হামজা হাজ, ইন্দোনেশীয় সাংবাদিক ও রাজনীতিবিদ, ইন্দোনেশিয়ার ৯ম উপরাষ্ট্রপতি।
১৯৪৭ – কাজী হায়াৎ, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক।
মৃত্যু
৭০৬ – লেওন্টিওস, বাইজেন্টাইন সম্রাট
৭০৬ – তৃতীয় টাইবেরিয়াস, বাইজেন্টাইন সম্রাট
১১৪৫ – পোপ দ্বিতীয় লুসিয়াস
১৮৪২ – আলফ্রেড মেনজিস, স্কটিশ শল্যচিকিৎসক ও উদ্ভিদবিজ্ঞানী (জন্ম ১৭৫৪)
১৮৬৯ – মির্জা গালিব, ভারতীয় কবি (জন্ম ১৭৯৬)
১৯৪৮ – সুভদ্রা কুমারি চৌহান ভারতীয় কবি (জন্ম ১৯০৪)
১৯৫৯ – ওয়েন উইলান্স রিচার্ডসন, ইংরেজ পদার্থবিজ্ঞানী, পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী (জন্ম ১৮৭৯)
১৯৮৮ – রিচার্ড ফাইনম্যান, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
১৯৯৯ – হেনরি ওয়ে কেন্ডাল, আমেরিকান পদার্থবিজ্ঞানী, পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী (জন্ম ১৯২৬)
২০০২ – হাওয়ার্ড‌ কে. স্মিথ, আমেরিকান সাংবাদিক ও অভিনেতা (জন্ম ১৯১৪)
২০১৯ – বাংলাদেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক আল মাহমুদ।
২০২২ – প্রখ্যাত ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী, বাংলা চলচ্চিত্রের নেপথ্য গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়। (জ.১৯৩১)
ভারতের কিংবদন্তি গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ী।(জ.১৯৫২)

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com