1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত গোয়ালমারী ইউনিয়নে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ, ভোটের আমেজ তুঙ্গে ইসলামী রাজনীতিতে ভাঙন স্পষ্ট: চরমোনাই পীরের বক্তব্যে নতুন মেরুকরণ দাউদকান্দির ঈদগাহ ময়দানে জামায়াত আমীরের বক্তব্য, কুমিল্লা–১ এ নির্বাচনী উত্তাপ মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেইনের স্বদেশ আগমন

“বাঙালি ঐতিহ্য ও সৃংস্কৃতিকে নষ্ট করার ষড়যন্ত্র আর সহ্য করা হবে না; ধর্ম যার যার কিন্তু উৎসব হবে সবার” -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৬ বার দেখা হয়েছে

সুরাইয়া আক্তার নীতি : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, “একটা সময় ছিল দেশে ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করত না। হিন্দু মুসলমান সবাই দলবেধে একে অপরের ধর্মীয় উৎসবে অংশ নিত। হঠাৎ করে সেই সুন্দর সম্প্রীতির সংস্কৃতিকে একটি বিশেষ গোষ্ঠী বিভেদ আনার চেষ্টা করছে। কিন্তু, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কথা বারবার করে বলেন, আমিও বলছি, ধর্ম যার যার উৎসব হবে সবার। আবহমানকালের আমাদের বাঙালি ঐতিহ্য ও সৃংস্কৃতিকে নষ্ট করার ষড়যন্ত্র আর সহ্য করা হবে না।”

আজ বেলা ৩ টায়, রাজধানীর সবুজবাগ বাসাবোর রাজারবাগ এলাকায় বরদেশ্বরী কালীমাতা মন্দিরের পূজা কমিটি কর্তৃক আয়োজিত স্থানীয় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরদেশ্বরী কালীমাতা পূজা কমিটির সভাপতি এবং সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

এর আগে সকাল ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পূজা কমিটি কর্তৃক আয়োজিত সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ঢাকা মেডিকেল কলেজে অধ্যায়নরত উপস্থিত মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা দলে দলে ডাক্তার হও এটা যতটা জরুরি তার থেকে অনেক বেশি জরুরি ও গুরুত্বপূর্ণ হচ্ছে, তোমাদেরকে সৎ, আদর্শিক মানুষ হওয়া এবং ভালো ডাক্তার হওয়া। দেশের লাখ লাখ অসহায় মানুষ তোমাদের মুখের দিকে তাকিয়ে রয়েছে। একজন রোগী যখন চিকিৎসা নিতে আসে সেই রোগীই জানে তার জন্য ডাক্তার কত গুরুত্বপূর্ণ ব্যক্তি। এজন্য ডাক্তারদের সংখ্যা বৃদ্ধির থেকে ভালো মানুষ ও ভালো মানের ডাক্তার হওয়ার দিকে আমি বিশেষ জোর দিয়েছি। তোমাদের প্রত্যেককে সৎ মানুষ ও ভালো ডাক্তার হতে হবে।”

উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রী আজ সকাল ৯ টায় প্রথমে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের পূজা মন্ডব পরিদর্শনে যান। এরপর মন্ত্রী রাজধানীর মিন্টো রোডস্ত অফিসার্স ক্লাবের পূজা মন্ডব, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পূজা মন্ডব এবং সকাল ১১ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পূজা মন্ডব পরিদর্শন করেন ও উপস্থিত সবার সাথে কথা বলেন। এর পর বিকেল ৩ টায় স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর সবুজবাগ বাসাবো রাজারবাগ এলাকার বরদেশ্বরী কালীমাতা মন্দিরে যান এবং সেখানে পূজা শেষে প্রধান অতিথি হিসেবে স্থানীয় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করে বক্তব্য রাখেন।

এরপর স্বাস্থ্যমন্ত্রী বেলা ১২ টায়, রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন ঢাকার কদমতলিতে সিলিন্ডার গ্যাসের চুলা বিস্ফোরণে ৩ জন দগ্ধ রোগীকে দেখতে যান। উল্লেখ্য, গতকাল (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে ঢাকা-৪ আসনের সাংসদ আওলাদ হোসেন এমপি স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এর কাছে বর্তমানে কদমতলি দুর্ঘটনায় চিকিৎসাধীন ৩ জন দগ্ধ রোগীর চিকিৎসা সেবা সম্পর্কে জানতে চাওয়ার প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী আজ হাসপাতালে এসে সরেজমিনে ৩ জন রোগীর চিকিৎসার খোঁজ নেন এবং কথা বলেন। দগ্ধ তিন রোগীর দু’জন তপু এবং বনমালী বর্তমানে ঢাকা মেডিকেলের ৩য় তলার রেড ইউনিটে এবং অপর একজন বিনা রানী দাস শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউ-র ১৪ নং বেডে ভর্তি আছেন। তারা সবাই একই পরিবারের সদস্য।

দিন শেষে স্বাস্থ্যমন্ত্রী বিদ্যার দেবী সরস্বতী পূজা এবং বসন্ত পঞ্চমী উপলক্ষে দেশবাসীর জন্য বিশেষ শুভ কামনা করেন এবং সকলের প্রতি শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com