1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পরকীয়ার জেরে কুমিল্লায় গৃহবধূ হত্যা? আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ—পলাতক স্বামী, বিচারের দাবি এলাকাবাসীর  কাদিয়ারভাঙ্গা এসএস স্পোটিং ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত, ধীরে সুস্থ হচ্ছেন বুড়িগঙ্গার সঙ্গে জিয়া সরণি খাল যুক্তে ৩০০ কোটি বরাদ্দ: প্রতিমন্ত্রী ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের শান্তি আলোচনা আজ—নজিরবিহীন নিরাপত্তা, সাফল্য নিয়ে শঙ্কা ইরানের সঙ্গে আলোচনায় পারমাণবিক ইস্যুই প্রধান—বিকল্প পরিকল্পনা নেই: ট্রাম্প সাফল্যের ৫ বছর পেরিয়ে ৬-এ বি নিউজ মিডিয়া মধুপুরে জমকালো বর্ষপূর্তি উদযাপন একদিনে ২৪ বিল পাস, চলতি অধিবেশনে মোট ৯১ উত্তর আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে ১৮ নাবিক উদ্ধার, বাংলাদেশিও রয়েছেন সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল’ পাস: বিরোধী দলের ওয়াকআউট

মিয়ানমার থেকে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনীসহ অনেকে বাংলাদেশে প্রবেশ করছে। তারা সবাই জীবন রক্ষার জন্য এসেছে, যুদ্ধের জন্য নয়। তবে আগামীতে মিয়ানমারের কাউকে আর দেশে ঢুকতে দেওয়া হবে না।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

তিনি আরও বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা সৈন্যদের ফেরত নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল। তারা (মিয়ানমার সরকার) দু’একদিনের মধ্যে জাহাজ পাঠিয়ে দিয়ে তাদের নিয়ে যাবেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‌‘সীমান্তে আমাদের বিজিবি, পুলিশ, কোস্টগার্ড—সবাই অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে। মিয়ানমার সীমান্তে যুদ্ধ হচ্ছে। তাই এ সীমানা দিয়ে তাদের কেউ আর আসবে বলে মনে হচ্ছে না। তারপরেও যদি আসে, আমাদের এখানে কেউ প্রবেশ করতে পারবে না

এ সময় বিএনপির প্রসঙ্গে তিনি বলেন, ‘সংসদে বিএনপির কোনো অস্তিত্ব নেই। সুতরাং তারা বিরোধী দল নয়। বিএনপি দেশে সব সময় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তবে পুলিশ সচেষ্ট ছিল বলে তাদের পরিকল্পনা সফল হয়নি।’

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘দেশবিরোধী যেকোনো রকমের অপচেষ্টা রুখে দিতে প্রস্তুত রয়েছে পুলিশ। দেশের সার্বিক পরিস্থিতি ও মানুষের জানমাল রক্ষাই পুলিশের মূল লক্ষ্য।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com