1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা রূপগঞ্জ তারাবো পৌরসভায় ধানের শীষের গণজোয়ার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, আপিল বিভাগেও টেকেনি লিভ টু আপিল গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত গোয়ালমারী ইউনিয়নে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ, ভোটের আমেজ তুঙ্গে

১৩ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের এই দিনে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি)। বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪৪তম দিন। বছর শেষ হতে আরো ৩২১ (অধিবর্ষে ৩২২) দিন বাকি। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল অনেক সাড়াজাগানো ঘটনা। এ সব ঘটনা তৎকালীন সমাজে ফেলেছিল সুদূরপ্রসারী প্রভাব। বদলে দিয়েছিল সমাজ, রাজনীতি, রাষ্ট্র শাসনের পদ্ধতি ও মানুষের জীবনপ্রবাহ এবং বুদ্ধি-বিবেচনার গণ্ডি। ওই নবপ্রবাহের প্রবল স্রোতে মানুষের জীবনে এসেছিল নতুনত্ব। মানবসমাজে জন্ম নিয়েছিল নতুন চিন্তা-ভাবনা। মানুষের বৌদ্ধিক চৌহুদ্দি নানামুখী চিন্তায় প্রসারিত হয়।
আসুন, জেনে নেওয়া যাক ওই সব ঘটনা সম্পর্কে। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

ঘটনাবলী :
১২৫৭ – হালাকু খানের মোঙ্গল বাহিনীর হাতে আব্বাসীয় খলিফাদের রাজধানী বাগদাদের পতন ঘটে।
১৬০১ – ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমুদ্র পথে ভারত আগমন।
১৬৩৩ – ইনকুইজিশনের পূর্বে বিচারের জন্য গ্যালিলিও গ্যালিলি রোম ফিরে আসেন।
১৭৩৯ – কারণালের যুদ্ধ: ইরানি শাসক নাদির শাহর বাহিনী মুঘল সম্রাট মুহাম্মদ শাহর বাহিনীকে পরাজিত করে।
১৭৮৮ – ওয়েস্ট মিনিস্ট্রিতে ওয়ারেন হেস্টিংসের বিচার শুরু।
১৮৩২ – লন্ডনে প্রথম কলেরার প্রাদুর্ভাব।
১৮৮০ – টমাস আলভা এডিসন এডিসন এফেক্ট পর্যবেক্ষণ করেন।
১৮৮২ – কলকাতায় প্রথম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত।
১৮৮৩ – জার্মানীর বিখ্যাত সুরস্রষ্টা এবং সংগীতবিদ রিচার্ড ওয়েগনার পরলোকগমন করেন।
১৮৯০ – বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়।
১৯৩১ – ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে নয়া দিল্লিতে স্থানান্তর সম্পন্ন।
১৯৩৪ – সোভিয়েত বাষ্পীয় জাহাজ এসএস চেলয়ুসকিন আর্কটিক মহাসাগরে ডুবে যায়।
১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লাল ফৌজের কাছে নাৎসি জার্মানি ও হাঙ্গেরি বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে বুদাপেস্ট অবরোধের সমাপ্তি।
১৯৫৫ – ইসরায়েল সাতটি ডেড সী স্ক্রলের মধ্যে চারটি লাভ করে।
১৯৬০ – ফ্রান্সে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ।
১৯৭২ – বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠা।
১৯৭২ – ঢাকা-মস্কো সরাসরি টেলিযোগাযোগ স্থাপন।
১৯৮২ – গুয়েতেমালায় রিও নিগ্রো গণহত্যা সংঘটিত।
১৯৮৫ – ছাত্রনেতা রাউফুন বসুনিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আততায়ীদের গুলিতে নিহত হন।
১৯৯০ – জার্মান পুনঃএকত্রীকরণ: জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য দুইস্তর বিশিষ্ট পরিকল্পনার বিষয়ে সমঝোতা হয়।
১৯৯১ – উপসাগরীয় যুদ্ধ: দুইটি লেজার নিয়ন্ত্রিত বোমার আঘাতে বাগদাদের আমিরিয়া বাংকার ধ্বংস হয়। এতে ৪০০ জনেরও বেশি ইরাকি বেসামরিক লোক নিহত হলেও মিত্রবাহিনী দাবি করে যে বাংকারটি সামরিক যোগাযোগের জন্য ব্যবহৃত হচ্ছিল।
২০০৭ – সংশোধিত জরুরি ক্ষমতাবিধি জারি করে সরকার।
জন্ম
১৫৯৯ – পোপ সপ্তম আলেক্সান্ডার (মৃত্যু ১৬৬৭)।
১৮৭৯ – সরোজিনী নাইডু, ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী। (মৃ.১৯৪৯)
১৮৮৫ – বেস ট্রুমান, যুক্তরাষ্ট্রের ৩৫তম ফার্স্টলেডি (মৃত্যু ১৯৮২)।
১৮৯১ – গ্রান্ট উড, আমেরিকান চিত্রশিল্পী ও একাডেমিক (মৃত্যু ১৯৪২)।
১৮৯২ – রবার্ট এইচ. জ্যাকসন, আমেরিকান আইনজীবী, বিচারক ও রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্রের ৫৭তম এটর্নি জেনারেল (মৃত্যু ১৯৫৪)।
১৯১১ – ফয়েজ আহমেদ ফয়েজ, পাকিস্তানি কবি ও সাংবাদিক (মৃত্যু ১৯৮৪)।
১৯১৩ – খালিদ বিন আবদুল আজিজ, সৌদি আরবের বাদশাহ (মৃত্যু ১৯৮২)।
১৯১৫ – অং সান, মায়ানমারের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও সমরনায়ক।
১৯১৯ – মনিরউদ্দীন ইউসুফ, কবি ও প্রাবন্ধিক।
১৯২১ – আহমদ শরীফ, বাংলাদেশী ভাষাবিদ, খ্যাতনামা মনীষী।
১৯২৮ – গেরাল্ড রিগান, কানাডীয় আইনজীবী ও রাজনীতিবিদ, নোভা স্কটিয়ার ১৯তম প্রিমিয়ার।
১৯২৯ – গাজীউল হক, বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সাহিত্যিক ও ভাষা সৈনিক।
১৯৪৮ – নীলুফার ইয়াসমিন, কণ্ঠশিল্পী।
মৃত্যু
৮৫৮ – কেনেথ ম্যাকআলপিন, স্কটিশ রাজা (জন্ম ৮১০)
৯০৪ – ইয়ায়িয়া ইবনে জিকরাওয়াহ,কারমাতি নেতা
৯৪২ – মুহাম্মদ ইবনে রাইক, মুসলিম সামরিক কর্মকর্তা
১১৩০ – পোপ দ্বিতীয় হনোরিয়াস
১৫৮৫ – অলফনসো সালমেরন, স্প্যানিশ যাজক ও পণ্ডিত (জন্ম ১৫১৫)
১৭২৭ – উইলিয়াম উটন, ইংরেজ ভাষাবিদ ও পণ্ডিত (জন্ম ১৬৬৬)
১৮৮৩ – জার্মানীর বিখ্যাত সুরস্রষ্টা এবং সংগীতবিদ রিচার্ড ওয়েগনার পরলোকগমন করেন।
১৯৫০ – রাফায়েল সাবাতিনি, ইতালীয়-সুইস লেখক (জন্ম ১৮৭৫)
১৯৬৪ – অসিতকুমার হালদার বাংলার নবজাগরণের প্রথম দিকের প্রধান চিত্রশিল্পী।(জ.১৮৯০)
১৯৬৯ – পরেশচন্দ্র ভট্টাচার্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম বাঙালি গভর্নর ও ভারতীয় স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান।(জ.১৯০৩)
১৯৭৪ – উচ্চাঙ্গসঙ্গীত শিল্পী ওস্তাদ আমির খাঁ। (জ.১৯১২)
১৯৭৭ – সাংবাদিক আবদুস সালাম মৃত্যুবরণ করেন।
১৯৮৬ – বৃটিশ বিরোধী সক্রিয় কর্মী, কবি ও সমাজকর্মী আশালতা সেন ।(জ.০৫/০২/১৮৯৪)
১৯৯৬ – মার্টি‌ন বেলসাম, আমেরিকান অভিনেতা (জন্ম ১৯১৯)
২০১২ – হুমায়ুন ফরীদি, বাংলাদেশি অভিনেতা (জন্ম ১৯৫২)
২০১৫ – কেশব রেড্ডি, ভারতীয় চিকিৎসক ও লেখক (জন্ম ১৯৪৬)

দিবস
বিশ্ব রেডিও দিবস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com