1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

নামিবিয়ার প্রেসিডেন্ট হাইগে গাংগব মারা গেছেন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নামিবিয়ার প্রেসিডেন্ট হাইগে গাংগব মারা গেছেন। রোববার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮২ বছর।

গাংগবের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নানগোলো এমবামবা জানিয়েছেন, রাজধানী উইন্ডহোকের লেডি পোহামবা হাসপাতালে তিনি মারা গেছেন। এসময় তার স্ত্রী সন্তানরা পাশে ছিলেন। খবর আল-জাজিরা।

গত ১ ফেব্রয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রেসিডেন্ট কার্যালয় থেকে করা এক পোস্টে বলা হয়েছিল, ক্যানসারের চিকিৎসা শেষে ৩১ জানুয়ারি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন প্রেসিডেন্ট গাংগব। এরপর থেকে লেডি পোহামবা হাসপাতালে তিনি ভর্তি আছেন।

২০১৫ সাল থেকে নামিবিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন গাংগব। তার মৃত্যুতে ভাইস প্রেসিডেন্ট নানগোলো এমবামবা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এ বছরের শেষে নামিবিয়ায় প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গাংগবের জন্ম ১৯৪১ সালে। ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকার শাসন থেকে নামিবিয়া স্বাধীনতা লাভের আগেই রাজনীতিবিদ হয়ে উঠেছিলেন গাংগব। তার নেতৃত্বে একটি কমিটি নামিবিয়ার সংবিধান রচনা করে। তিনি স্বাধীন নামিবিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এবং এ দায়িত্ব তিনি ২০০২ সাল পর্যন্ত পালন করেন।

২০০৭ সালে গাংগব সাউথ ওয়েস্ট আফ্রিকা পিপুলস অর্গানাইজেশনের (এসডব্লিউএপিও) ভাইস প্রেসিডেন্ট হন। তখনো নামিবিয়ার নাম ছিল সাউথ ওয়েস্ট আফ্রিকা।

২০১৪ সালে নামিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন গাংগব। এরপর ২০১৯ সালের নির্বাচনেও তিনি জয় লাভ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com