1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা রূপগঞ্জ তারাবো পৌরসভায় ধানের শীষের গণজোয়ার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, আপিল বিভাগেও টেকেনি লিভ টু আপিল গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত

৩ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের এই দিনে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ১৯২৫ সালের ৩ ফেব্রুয়ারি অবিভক্ত ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন সার্ভিস চালু হয় (সংগৃহীত ছবি)
ঘটে যাওয়া আজকের এই দিনের ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু আমরা জানতে চাই। পাঠকের এ চাওয়া মাথায় রেখে নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
আজ শনিবার, ৩ ফেব্রুয়ারি ২০২৪। ২০ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া নানান ঘটনা।

ঘটনাবলী:
১৮৩০ – লন্ডন সম্মেলনে ফ্রান্স, রাশিয়া ও ব্রিটেনের তত্ত্বাবধানে গ্রিস স্বাধীনতা ঘোষণা করে।
১৮৫৫ – লর্ড ডালহৌসি হাওড়া-বর্ধমান রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
১৯১৩ – বুলগেরিয়া-তুরস্ক যুদ্ধ শুরু হয়।
১৯১৭ – যুক্তরাষ্ট্র ও জার্মানির কূটনৈতিক সম্পর্ক ছিন্ন।
১৯১৯ – লীগ অব নেশনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত।
১৯২৫ – অবিভক্ত ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন সার্ভিস চালু হয়।
১৯২৭ – হেমেন্দ্রপ্রসাদ ঘোষ ও পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় বসুমতী পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৯২৮ – সাইমন কমিশন ভারতে এলে গণবিক্ষোভ ও ধর্মঘট শুরু হয়।
১৯৩০ – ভিয়েতনামে কমিউনিস্ট পার্টি গঠিত হয়।
১৯৩১ – নিউজিল্যান্ডের হকস উপসাগরে ভূমিকম্পে ২৫৬ জন নিহত।
১৯৪৩ – কলকাতা ও হাওড়ার সংযোগকারী রবীন্দ্র সেতু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
১৯৪৫ – মিত্রশক্তির এক হাজার বোমারু বিমান দিনের আলোয় বার্লিনে বোমাবর্ষণ করে।
১৯৬৬ – সোভিয়েত যান লুনা-এ চাঁদে পৌঁছে এবং টিভিতে ছবি প্রেরণ করে।
১৯৬৯ – মোজাম্বিক ন্যাশনাল লিবারশন ফ্রন্টের প্রেসিডেন্ট ড: এদুয়ার্দো মোন্ডলেন তাঞ্জানিয়ায় টাইম বোমায় নিহত হয়।
১৯৬৯ – ইয়াসির আরাফাতকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।
১৯৭৭ – রাজধানী আদ্দিস আবাবায় ইথিপিয়ার রাষ্ট্রপ্রধান জেনারেল তারাফি বান্টি গুলিবিদ্ধ হয়ে নিহত।
১৯৭৯ – শাহ শাসনের বিরুদ্ধে ইরানের জনগণের সংগ্রাম আরও তীব্রতর হয়ে উঠে।
১৯৮৯ – প্যারাগুয়েতে সামরিক অভ্যুত্থান ঘটে।
১৯৯৬ – চীনের লিজিয়াংয়ে ভূমিকম্পে ২১০ জন নিহত হয়।
১৯৯৭ – বিধ্বংসী অগ্নিকাণ্ডে কলকাতা পুস্তকমেলা ভস্মীভূত হয়।
২০০৭ – বাগদাদে একটি মার্কেটে বোমা বিস্ফোরণে ১৩৫ জন নিহত ও ৩৩৯ জন আহত হয়।

জন্ম:
১৮০৯ – জার্মানির বিখ্যাত সুর-স্রষ্টা এবং সঙ্গীতবিদ ফেলিক্স মেনডেলসন বার্থোলডি।
১৮৭৩ – অতীন্দ্রনাথ বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী বাঙালি বিপ্লবী।
১৮৭৩ – প্রভাতকুমার মুখোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক।
১৮৮৩ – ঊর্মিলা দেবী, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী নেত্রী ও লেখিকা।
১৮৮৩ – চিত্রশিল্পী নন্দলাল বসু।
১৯০৯ – ভারতীয় মহিলা স্বাধীনতা সংগ্রামী সুহাসিনী গঙ্গোপাধ্যায়।
১৯৩৬ – বব সিম্পসন, অস্ট্রেলীয় ক্রিকেটার ও কোচ।
১৯৬০ – ইওয়াখিম ল্যোভ, জার্মান ফুটবলার ও ম্যানেজার।
১৯৬৩ – রঘুরাম রাজন, ভারতীয় অর্থনীতিবিদ ও আকাদেমিক ব্যক্তিত্ব।
১৯৬৬ – ড্যানি মরিসন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও ক্রীড়া ভাষ্যকার।
১৯৭৬ – ইসলা ফিশার, ওমানী-অস্ট্রেলীয় অভিনেত্রী।

মৃত্যু:
১৪৬৮ – মুদ্রণ শিল্পের জার্মান পুরোধা ইওহান গুটেনবার্গ।
১৯২৪ – উড্রো উইলসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম রাষ্ট্রপতি।
১৯৩৫ – ভবানীপ্রসাদ ভট্টাচার্য, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিপ্লবী (ফাঁসি হয়েছিল)।
১৯৬৫ – ফুটবল জাদুকর আবদুস সামাদ।
১৯৭৬ – বিপ্লবী ও কৃষক নেতা জিতেন ঘোষ।
২০০০ – ওস্তাদ আল্লারাখা, বিখ্যাত ভারতীয় তবলা বাদক।
২০১২ – ভারতীয় চলচ্চিত্রকার, রাইটার রাজ কানওয়ারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com