1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

২০ জানুয়ারি : ইতিহাসে আজকের এই দিনে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১০১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আজ শনিবার (২০ জানুয়ারি)। বর্ষপঞ্জী অনুসারে বছরের ২০তম দিন। বছর শেষ হতে আরো ৩৪৫ (অধিবর্ষে ৩৪৬) দিন বাকি। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল অনেক সাড়াজাগানো ঘটনা। এ সব ঘটনা তৎকালীন সমাজে ফেলেছিল সুদূরপ্রসারী প্রভাব। বদলে দিয়েছিল সমাজ, রাজনীতি, রাষ্ট্র শাসনের পদ্ধতি ও মানুষের জীবনপ্রবাহ এবং বুদ্ধি-বিবেচনার গণ্ডি। ওই নবপ্রবাহের প্রবল স্রোতে মানুষের জীবনে এসেছিল নতুনত্ব। মানবসমাজে জন্ম নিয়েছিল নতুন চিন্তা-ভাবনা। মানুষের বৌদ্ধিক চৌহুদ্দি নানামুখী চিন্তায় প্রসারিত হয়।
আসুন, জেনে নেওয়া যাক ওই সব ঘটনা সম্পর্কে। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

ঘটনাবলী :
১২৬৫ – ব্রিটিশ পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হয়।
১৭৫৭ – নবাব সিরাজ-উদ-দৌলা হুগলি আক্রমণ করেন।
১৮১৭ – কলকাতায় হিন্দু কলেজ স্থাপিত হয়।
১৮৪১ – হংকং ব্রিটিশ সাম্রাজ্যের আওতাধীন হয়।
১৮৭০ – বেঙ্গল গেজেট প্রথম প্রকাশিত হয়।
১৮৯২ – আমেরিকার স্প্রিং ফিল্ডে প্রথম বাস্কেটবল খেলা হয়।
১৯০৫ – দক্ষিণ আফ্রিকার ট্রান্সভালের প্রিমিয়ার খনিতে পৃথিবীর সবচেয়ে বড় হীরা পাওয়া যায়।যার ওজন ছিল ৩.১০৬ ক্যারট।
১৯২৫ – ব্রিট্রেন ও চীনের পিকিং চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৩৪ – আলোকচিত্র এবং ইলেকট্রনিকস্‌ কোম্পানী হিসেবে ফুজিফিল্ম কোম্পানীর যাত্রা শুরু।
১৯৪৪ – বার্লিনে ব্রিটেন ২,৩০০ টন বোমা নিক্ষেপ করে।
১৯৫৫ – চীন-আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
১৯৬৮ – ইরাকের প্রেসিডেন্ট আরেফ ক্ষমতাচ্যুত হন; আর বারেকের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়।
১৯৬৯ – তৎকালীন পূর্ব-পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) পুলিশ কর্তৃক আমানুল্লাহ আসাদুজ্জামান নিহত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য এ ঘটনাটি বেশ প্রভাব বিস্তার করেছিল বলে ইতিহাসবেত্তাদের ধারণা। শহীদ আসাদকে ঘিরেই বাংলাদেশের আধুনিক কবি শামসুর রাহমান রচনা করেছেন আসাদের শার্ট কবিতাটি।
১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় বার্বাডোস।
১৯৮১ – মাদার তেরেসা ঢাকা আগমন করেন।
১৯৮৬ – লেসোথোর প্রধানমন্ত্রী লিয়াবুয়া ক্ষমতাচ্যুত হন।
১৯৮৯ – নগরবাড়ী ঘাটে ফেরি দুর্ঘটনায় অভিনেত্রী টীনা খানসহ বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের ব্যতিক্রমী নক্ষত্র আলমগীর কবির মৃত্যুবরণ করেন।
১৯৮৯ – জর্জ বুশ যুক্তরাষ্ট্রের ৪১ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
১৯৯১ – সুদানে শরিয়া আইন জারি হয়।
১৯৯২ – চীন-বেলারুস কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
১৯৯৩ – বিল ক্লিনটনের যুক্তরাষ্ট্রের ৪২ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
১৯৯৫ – তাজমহলকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষাকল্পে ৮৪ টি শিল্প কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়।
১৯৯৭ – ক্লিনটনের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু হয়।
১৯৯৭ – বঙ্গবন্ধু হত্যা মামলা শুরু হয়।
১৯৯৯ – ইন্টারনেট ব্যবহার বিশেষ করে সাইবার ক্যাফেতে ইন্টারনেট সেবার ওপর চীনা সরকারের বিধিনিষেধ আরোপের খবর ফাঁস হয়।
২০০১ – ঢাকার পল্টনে সিপিবি’র মহাসমাবেশে শক্তিশালী বোমা বিস্ফোরণে ৯ জন নিহত হয়।
২০০৪ – তিনগিরিখাত প্রকল্পের জলাধারে যথাযথভাবে পানি মজুদ রাখার সুবিধার জন্য প্রথমবার বিস্ফোরণ সাফল্যের সঙ্গে শেষ হয়।
২০০৯ – মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম এবং প্রথম আফ্রো-আমেরিকান রাষ্ট্রপতি হিসেবে বারাক ওবামার শপথ গ্রহণ।
২০২১ – মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি হিসেবে জোসেফ আর বাইডেন এর শপথ গ্রহণ।
২০২১ – মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৯তম উপ রাষ্ট্রপতি হিসেবে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস এর শপথ গ্রহণ।

জন্ম
২২৫ – রোমান সম্রাট তৃতীয় গরডিয়ান জন্মগ্রহণ করেন।
১০২৯ – সেলজুক সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান ও সেলজুক এর প্রপৌত্র আল্প আরসালান (আসল নাম মুহাম্মদ বিন দাউদ চাঘরাই) জন্মগ্রহণ করেন।
১৫৭৩ – জার্মান জ্যোতির্বিজ্ঞানী ও অধ্যাপক সাইমন মারিউস জন্মগ্রহণ করেন।
১৮৭৩ – ইয়োহানেস ভিলহেল্ম ইয়েনসেন, ডেনীয় ঔপন্যাসিক, কবি এবং প্রাবন্ধিক।
১৯০২ – বিপ্লবী তুর্কী কবি নাজিম হিকমত জন্মগ্রহণ করেন।
১৯২০ – ইতালীর প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ফেডেরিকো ফেনিনি জন্মগ্রহণ করেন।
১৯২১ –
স্বনামধন্য বাঙালি চিন্তাবিদ, শিক্ষাবিদ, দার্শনিক, এবং সাহিত্য সমালোচক শিবনারায়ণ রায়। (মৃ.২০০৮)
স্প্যানিশ ফুটবলার টেলমো জারা জন্মগ্রহণ করেন।
১৯২৭ – লেখক আবদুস সাত্তার জন্মগ্রহণ করেন।
১৯৩১ – নোবেল বিজয়ী আমেরিকান পদার্থবিদ ডেভিড মরিস লী জন্মগ্রহণ করেন।
১৯৪৯ – ইয়োরান প্যাশন, সুইডেনের প্রধানমন্ত্রী।
১৯৫৬ – আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক বিল মাহের জন্মগ্রহণ করেন।
১৯৭০ – ইংরেজ কৌতুকাভিনেতা, গায়ক, গীতিকার ও গিটারিস্ট মিটচি বেন জন্মগ্রহণ করেন ।
১৯৮১ – ওয়েন হারগ্রিভস, একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়।
১৯৮৭ – হাফিজ খান, সফটওয়্যার ডেভেলাপার এবং প্রোগ্রামার.
১৯৮৮ – স্প্যানিশ ফুটবলার জেফফ্রেন সুয়ারেজ জন্মগ্রহণ করেন।

মৃত্যু
৮২০ – শাফেঈ মাযহাবের প্রতিষ্ঠাতা হযরত ইমাম শাফেঈ (রহ.) মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন ফিলিস্তিনি পণ্ডিত ও আইনজ্ঞ।
০৮৪২ – বাইজেন্টাইন সম্রাট থিওফিলাস মৃত্যুবরণ করেন।
১৯০০ – ব্রিটেনের বিখ্যাত লেখক, কবি, সাহিত্য সমালোচক ও শিল্পী জন রাসকিন মৃত্যুবরণ করেন।
১৯০১ – বেলজিয়ামের বিশিষ্ট আবিষ্কারক ও পদার্থবিজ্ঞানী জেনোবে গ্রাম ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
১৯০৪ – সূর্যকুমার সর্বাধিকারী, প্রখ্যাত চিকিৎসক ও ফ্যাকাল্টি অব মেডিসিনের প্রথম ভারতীয় ডিন ও মানবতাবাদী ব্যক্তিত্ব ।
১৯৫৪ – ইংরেজ ক্রিকেটার ফ্রেড রুট মৃত্যুবরণ করেন।
১৯৬৯ – আমানুল্লাহ আসাদুজ্জামান, তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান: বাংলাদেশ) একজন শহীদ ছাত্রনেতা।
১৯৭৯ – ডেনিশ গায়ক ও গীতিকার গুস্টাভ ওয়িনক্লের মৃত্যুবরণ করেন।
১৯৮৪ – বিশ্বের সেরা সাঁতারু ও টারজান চরিত্রাভিনেতা জনি ওয়েসমুলার মৃত্যুবরণ করেন।
১৯৮৮ – পশতুন বংশোদ্ভূত ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রবাদপুরুষ সীমান্ত গান্ধী (খান আবদুর গাফফার) মৃত্যুবরণ করেন।(জ.১৮৯০)
১৯৮৮ – গ্রিক লেখক ডরা স্ট্রাটউ মৃত্যুবরণ করেন।
১৯৮৯ – ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী অনুশীলন সমিতির সভ্য, ‘অনুশীলন সমিতির ইতিহাস’ রচয়িতা জীবনতারা হালদার প্রয়াত হন।(জ.১৮/০৭/১৮৯৩)
১৯৯৩ – অড্রে হেপবার্ন, খ্যাতিমান মার্কিন অভিনেত্রী।(জ.০৪/০৫/১৯২৯)
১৯৯৪ – স্যার আলেক্সান্ডার ম্যাথিউ বাজবি, একজন স্কটিশ ফুটবল খেলোয়াড় ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ম্যানেজার।
২০১৩ – জাপানি কবি টয় শিবাটা মৃত্যুবরণ করেন।
২০২১ – বাংলাদেশের প্রথম নারী প্রকৌশলী খালেদা শাহারিয়ার কবির।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com