1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

১৭ জানুয়ারি : ইতিহাসে আজকের এই দিনে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আজ বুধবার (১৭ জানুয়ারি)। বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৭তম দিন। বছর শেষ হতে আরো ৩৪৮ (অধিবর্ষে ৩৪৯) দিন বাকি। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল অনেক সাড়াজাগানো ঘটনা। এ সব ঘটনা তৎকালীন সমাজে ফেলেছিল সুদূরপ্রসারী প্রভাব। বদলে দিয়েছিল সমাজ, রাজনীতি, রাষ্ট্র শাসনের পদ্ধতি ও মানুষের জীবনপ্রবাহ এবং বুদ্ধি-বিবেচনার গণ্ডি। ওই নবপ্রবাহের প্রবল স্রোতে মানুষের জীবনে এসেছিল নতুনত্ব। মানবসমাজে জন্ম নিয়েছিল নতুন চিন্তা-ভাবনা। মানুষের বৌদ্ধিক চৌহুদ্দি নানামুখী চিন্তায় প্রসারিত হয়।
আসুন, জেনে নেওয়া যাক ওই সব ঘটনা সম্পর্কে। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

ঘটনাবলী :
১২৫৮ – মঙ্গোলরা বাগদাদ নগরী অধিকার করে ও ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়।
১৫৮৪ – বোহেমিয়া গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।
১৫৯৫ – ফ্রান্সের চতুর্দশ হেনরিক প্লেন যুদ্ধ ঘোষণা করেন।
১৬০৫ – ডন কুইক্সোট প্রথম প্রকাশিত হয়।
১৮৪১ – বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়ার নাম মাউন্ট এভারেস্ট রাখা হয়েছিলো।
১৮৬৩ – ভার্জিনিয়াতে গৃহযুদ্ধ শুরু হয়।
১৮৯৩ – হাওয়াই প্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৯২৩ – পিকিং বিশ্ববিদ্যালয়ের কতৃর্পক্ষ অবৈধভাবে একজন বিপ্লবী বিক্ষককে গ্রেফতার প্রতিবাদে ছেই ইয়েন পেই পিকিং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের পদত্যাগ করেন।
১৯৪৫ – সোভিয়েত রাশিয়ার সৈন্য বাহিনী পোলান্ডের রাজধানী ওয়ারশকে জার্মান দখল থেকে মুক্ত করে। ইউরোপে যুদ্ধ শুরুর দিন থেকেই ওয়ারশতে যুদ্ধ আরম্ভ হয়।
১৯৪৫ – সোভিয়েত সেনারা অগ্রসর হলে জার্মান নাজি বাহিনী কুখ্যাত আউচভিচ কনসেনট্রেশন ক্যাম্প ত্যাগের সিদ্ধান্ত নেয়।
১৯৪৬ – জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রথম অধিবেশন
১৯৫৩ – ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুনীর চৌধুরীর কবর নাটক রচনা শেষ হয়।
১৯৫৯ – সেনেগাল ও ফরাসি সুদান একীভূত হয়ে মালি ফেডারেল স্টেট গঠন করে।
১৯৬১ – কঙ্গোর জননায়ক প্যাট্রিস লুমুম্বা নিহত হন।
১৯৬৬ – স্পেনের কাছে ভূমধ্যসাগরের আকাশে মার্কিন বি-ফিফটি টু বম্বারের সাথে কেসি-ওয়ান থ্রি ফাইভ জেট ট্যাংকারের সংঘর্ষ হয়।
১৯৭০ – পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
১৯৮৭ – দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা তথা ‘সার্ক’ সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রতিষ্ঠিত হয়।
১৯৯১ – পঞ্চম হ্যারল্ড নরওয়ের রাজা হিসাবে অভিষিক্ত হন।
১৯৯১ – উপসাগরীয় যুদ্ধে অপারেশন ডেসার্ট হার্ট শুরু হয়। ইরাক এদিন ৮টি স্কাড ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নিক্ষেপ করে।
১৯৯৫ – জাপানের ওসাকা কোবে অঞ্চলে ভূমিকম্পে সাড়ে চার হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে ও বিপুল ক্ষয়ক্ষতি হয়।
২০০৮ – ব্রিটিশ এয়ারওয়েজ ফ্লাইট ৩৮ লন্ডন হিথ্রো বিমানবন্দরে দুর্ঘটনায় পড়ে যাতে প্রথম কোন বোয়িং ৭৭৭ পুরোপুরি ধ্বংস হয়ে যায় কোন প্রাণহানি ছাড়াই।

জন্ম
১৫০৪ – পোপ চতুর্থ পায়াস।
১৭০৬ – মার্কিন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাংকলিন।
১৮৬৩ – রুশ অভিনেতা, নাট্যকার ও পরিচালক কনস্তানতিন স্তানিস্লাভস্কি।
১৮৯৫ – স্বাধীনতা সংগ্রামী,বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী বিজয়কুমার ভট্টাচার্য । (মৃ.০২/০১/১৯৯৩)
১৯০৯ – আশুতোষ ভট্টাচার্য, বিশিষ্ট বাংলা সাহিত্য ও লোকসংস্কৃতি গবেষক ও অধ্যাপক। (মৃ.১৯/০৩/১৯৮৪)
১৯১৩ – রাডার যন্ত্রের পুরোধা স্যার এ্যাডওয়ার্ড ফেনিশি।
১৯৩০ – ক্ষেত্র গুপ্ত, বাঙালি অধ্যাপক, সমালোচক ও প্রাবন্ধিক।(মৃ.২৪/০৯/২০১০)
১৯৩৩ – প্রিন্স সদরউদ্দিন আগা খান।
১৯৪২ – মোহাম্মদ আলী, বিশ্ববিখ্যাত মার্কিন মুষ্টিযোদ্ধা।
১৯৪৫ – জাভেদ আখতার, ভারতীয় কবি, গীতিকার এবং স্ক্রিপ্ট রাইটার।
১৯৫১ – সন্তু মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। (মৃ.২০২০)
১৯৫৩ – অঞ্জন দত্ত, ভারতীয় গায়ক , গীতিকার এবং চিত্রপরিচালক।
১৯৬২ – জিম ক্যারি, কানাডীয় বংশোদ্ভুত মার্কিন অভিনেতা।

মৃত্যু
১৫৯৮ – রাশিয়ার জার প্রথম ফিয়োডর।
১৮৯১ – রামচন্দ্র দত্ত ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম গৃহীভক্ত। (জ.৩০/১০/১৮৫১)
মার্কিন ইতিহাসের জনক জর্জ ব্যানক্রাফ্ট।
১৮৯৩ – রাদারফোর্ড বি. হেইজ্‌, মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রপতি।
১৯৩০ – গওহর জান,ভারতীয় শাস্ত্রীয় সংগীত শিল্পী। (জ.২৬/০৬/১৮৭৩)
১৯৪০ – ভারতে ফুটবল খেলার জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। (জ.১৮৬৯)
১৯৬১ – কঙ্গোর প্রাক্তন প্রধানমন্ত্রী প্যাট্রিস লুমুম্বা।
১৯৭৬ – ইতালীয় চলচ্চিত্র পরিচালক ও লেখক লুকিনো ভিসকেন্তি।
১৯৭৮ – শিক্ষাবিদ ও জাতীয়তাবাদী তাত্ত্বিক মুজাফফর আহমদ চৌধুরী।
২০০৩ – ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী সমরেশ রায়।(জ.১৯২২)
২০১০ – জ্যোতি বসু, ভারতীয় বাঙালি কমিউনিস্ট নেতা তথা পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী।(জ.০৮/০৭/১৯১৪)
২০১১ – গীতা দে, বাংলা চলচ্চিত্র, থিয়েটার এবং বাঙালি লোকনাট্যের ভারতীয় বাঙালি অভিনেত্রী। (জ.০৫/০৮/১৯৩১)
২০১৪ – সুচিত্রা সেন, ভারতীয় বাঙালি অভিনেত্রী। (ড.০৬/০৪/১৯৩১)
২০১৫ – গোবিন্দ হালদার, বাঙালি গীতিকার। (জ.২১/০২/১৯৩০)
২০২২ – ভারতীয় বাঙালি লেখক মিহির সেনগুপ্ত। (জ.১৯৪৭)

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com