1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
গুমকে মানবতাবিরোধী অপরাধ ঘোষণা: সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল পাস সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার—লালবাগ থানার মামলায় দেখানো হলো আটক বিতর্কের পর অবশেষে মুক্তি পেলেন জামায়াত কর্মী বিবি সাওদা সুমি ইরানের পাল্টা হুমকি: “২০ ঘণ্টা পর মিত্ররা প্রস্তর যুগে”—ডেডলাইন ঘিরে উত্তেজনা চরমে সংবিধান সংস্কার ও জ্বালানি সংকট ইস্যুতে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক সংযুক্ত আরব আমিরাতে সম্ভাব্য ৬ দিনের ছুটি: মে’র শেষ সপ্তাহে হতে পারে হজ ও ঈদুল আজহা চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ‎ খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা, হাত ভেঙে আহত ইসরাইলের দাবি: কুদস ফোর্সের গোপন ইউনিট প্রধান নিহত, আগেই আইআরজিসি গোয়েন্দা প্রধানের মৃত্যু

নব নিযুক্ত মন্ত্রীদের কে কোন মন্ত্রণালয়ে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করলো। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়া ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী শপথগ্রহণ করেছেন। পাশাপাশি তাদের মন্ত্রণালয় বণ্টন করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এরপর তাদের দায়িত্ব বণ্টন করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পূর্ণমন্ত্রীর তালিকায় থাকা ২৫ জনের মধ্যে আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, আবুল হাসান মাহমুদ আলী অর্থ মন্ত্রণালয়, আনিসুল হক আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন শিল্প মন্ত্রণালয়, আসাদুজ্জামান খান স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মো. তাজুল ইসলাম স্থানীয় সরকার মন্ত্রণালয়, মুহাম্মদ ফারুক খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ড. হাছান মাহমুদ পররাষ্ট্র মন্ত্রণালয়, ডা. দীপু মনি সমাজকল্যাণ মন্ত্রণালয়, সাধন চন্দ্র মজুমদার খাদ্য মন্ত্রণালয়, আবদুস সালাম পরিকল্পনা মন্ত্রণালয়, ফরিদুল হক খান ধর্মবিষয়ক মন্ত্রণালয়, উবায়দুল মোকতাদির চৌধুরী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, নারায়ন চন্দ্র চন্দ ভূমি মন্ত্রণালয়, জাহাঙ্গীর কবির নানক বস্ত্র ও পাট মন্ত্রণালয়, মো. আব্দুর রহমান মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মো. আব্দুস শহীদ কৃষি মন্ত্রণালয়, ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, সামন্ত লাল সেন স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়, জিল্লুল হাকিম রেলপথ মন্ত্রণালয়, ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়, নাজমুল হাসান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সাবের হোসেন চৌধুরী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং মহিবুল হাসান চৌধুরী শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া প্রতিমন্ত্রীদের মধ্যে নসরুল হামিদ বিদ্যুৎ বিভাগ, খালিদ মাহমুদ চৌধুরী নৌ পরিবহন মন্ত্রণালয়, জুনাইদ আহমেদ পলক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, জাহিদ ফারুক পানি সম্পদ মন্ত্রণালয়, বেগম সিমিন হোসেন রিমি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, কুজেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, মো. মহিববুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মোহাম্মদ আলী আরাফাত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শফিকুর রহমান চৌধুরী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বেগম রুমানা আলী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং আহসানুল ইসলাম টিটু বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এবারের মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে নতুন মুখ রয়েছেন- মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আবুল হাসান মাহমুদ আলী, মো. আব্দুস শহীদ, নারায়ন চন্দ্র চন্দ, আবদুস সালাম, উবায়দুল মোকতাদির চৌধুরী, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, নাজমুল হাসান পাপন, সামন্ত লাল সেন।
এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে নতুন মুখ রয়েছেন- বেগম সিমিন হোসেন রিমি, মোহাম্মদ আলী আরাফাত, মো. মহিবুর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, বেগম রুমানা আলী, মো. শফিকুর রহমান চৌধুরী, আহসানুল ইসলাম টিটু।

এর আগে, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৯৮টি আসনের বেসরকারি ফলাফলে ২২২টি আসনে জয় পায় বাংলাদেশ আওয়ামী লীগ। আর স্বতন্ত্র ৬২টি, জাতীয় পার্টি ১১টি ও অন্যান্য দল ৩টি আসনে বিজয়ী হয়।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২০১৯ সালের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বশেষ মন্ত্রিসভা শপথ নিয়েছিল। সেই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ৪৭ জন সদস্য ছিলেন। এর মধ্যে মন্ত্রী ২৫ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী তিনজন ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com