1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
গুমকে মানবতাবিরোধী অপরাধ ঘোষণা: সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল পাস সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার—লালবাগ থানার মামলায় দেখানো হলো আটক বিতর্কের পর অবশেষে মুক্তি পেলেন জামায়াত কর্মী বিবি সাওদা সুমি ইরানের পাল্টা হুমকি: “২০ ঘণ্টা পর মিত্ররা প্রস্তর যুগে”—ডেডলাইন ঘিরে উত্তেজনা চরমে সংবিধান সংস্কার ও জ্বালানি সংকট ইস্যুতে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক সংযুক্ত আরব আমিরাতে সম্ভাব্য ৬ দিনের ছুটি: মে’র শেষ সপ্তাহে হতে পারে হজ ও ঈদুল আজহা চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ‎ খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা, হাত ভেঙে আহত ইসরাইলের দাবি: কুদস ফোর্সের গোপন ইউনিট প্রধান নিহত, আগেই আইআরজিসি গোয়েন্দা প্রধানের মৃত্যু

প্রধানমন্ত্রী হয়ে পঞ্চমবার শপথ নিলেন শেখ হাসিনা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজভিডি ডেস্ক : প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চমবারের মতো শপথ নিলেন শেখ হাসিনা। বঙ্গভবনে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শেখ হাসিনাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ শপথের মধ্য দিয়ে শেখ হাসিনা পঞ্চম মেয়াদে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নিয়ে ইতিহাস গড়লেন। আর টানা চতুর্থবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল তার দল আওয়ামী লীগ।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

এর আগে শপথ নিতে সন্ধ্যায় বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা। এছাড়া শপথ অনুষ্ঠানে উপস্থিত আছেন অন্তত ১ হাজার ৪০০ অতিথিসহ বিশিষ্ট ব্যক্তি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২টি, জাতীয় পার্টি ১১টি, স্বতন্ত্র ৬২ এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসন পায়। একটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com