1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ‎ খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা, হাত ভেঙে আহত ইসরাইলের দাবি: কুদস ফোর্সের গোপন ইউনিট প্রধান নিহত, আগেই আইআরজিসি গোয়েন্দা প্রধানের মৃত্যু ইরানের দাবি: মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, পিছু হটেছে ‘ইউএসএস ত্রিপোলি’ 🗳️ নির্বাচন কার্যক্রম সহজ করতে আরপিও সংশোধনী বিল-২০২৬ পাস 🟢 একনেকের প্রথম বৈঠক: ৬ প্রকল্প অনুমোদন, বাকি আলোচনা আগামী সপ্তাহে রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ মাদক কারবারী আটক ইসরায়েলের হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান সাঈদ মাজিদ খাদেমি নিহত তেহরানে মার্কিন-ইসরাইলি হামলা: ছয় শিশু নিহত, মোট নিহত ১৩

ষড়যন্ত্র অব্যাহত আছে, সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে, জনগণের বিজয় হয়েছে। ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র অব্যাহত আছে। এসব ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

আজ (১০ জানুয়ারি) বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভায় এ আহ্বান জানান শেখ হাসিনা।

জাতীয় সংসদের নবম তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

দলের সংসদ সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আপনারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, জনগণের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে। জনগণের প্রতি যে দায়িত্ব রয়েছে, তা সঠিকভাবে পালন করতে হবে। প্রত্যেকের নিজ নিজ এলাকার জনগণের সঙ্গে সম্পৃক্ততা রেখে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো অব্যাহত রেখে চলমান উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে।

এ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও জাতীয় সংসদের নেতা নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com