1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ‎ খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা, হাত ভেঙে আহত ইসরাইলের দাবি: কুদস ফোর্সের গোপন ইউনিট প্রধান নিহত, আগেই আইআরজিসি গোয়েন্দা প্রধানের মৃত্যু ইরানের দাবি: মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, পিছু হটেছে ‘ইউএসএস ত্রিপোলি’ 🗳️ নির্বাচন কার্যক্রম সহজ করতে আরপিও সংশোধনী বিল-২০২৬ পাস 🟢 একনেকের প্রথম বৈঠক: ৬ প্রকল্প অনুমোদন, বাকি আলোচনা আগামী সপ্তাহে রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ মাদক কারবারী আটক ইসরায়েলের হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান সাঈদ মাজিদ খাদেমি নিহত তেহরানে মার্কিন-ইসরাইলি হামলা: ছয় শিশু নিহত, মোট নিহত ১৩

ভোটার উপস্থিতি আরও বেশি থাকলে ভালো হতো : ভারতীয় পর্যবেক্ষক দল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক  : গাজীপুরের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছে ভারতীয় তিন সদস্যের একটি পর্যবেক্ষক দল। দুপুর সোয়া ১টার দিকে গাজীপুরের টঙ্গী বিসিক শহীদ স্মৃতি স্কুলে কয়েকটি ভোট কক্ষের এজেন্ট, ভোটার ও প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলেন তারা। দুপুর ২টার দিকে টঙ্গী কলেজ গেট এলাকায় কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা।

প্রতিনিধি দলে ছিলেন ইন্ডিয়ার দি ফরেন করেসপনডেন্ট ক্লাব অব এশিয়ার এস ভিনকার্ড নারায়ণ, ভারতবর্ষের সাহিত্যিক অমিতাভ রায়, ইন্ডিয়ান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী।

তারা গাজীপুর মহানগরীর টঙ্গীতে শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিনিধি দলের সদস্যরা জানান, ভোটের পরিবেশ ভালো, তবে উপস্থিতি আরও বেশি থাকলে ভালো হতো। নির্বাচনে উন্মাদনা উত্তেজনা নেই তবে উৎসাহ-উদ্দীপনা আছে।

প্রতিনিধি দলটির সদস্যরা বলেন, নির্বাচনের আগে সহিংসতার ঘটনা ঘটেছে এ কারণে হয়তো মানুষ ভীত হয়ে কেন্দ্রে কম এসেছে। একটা আতঙ্কের ভাব ছিল যার কারণে তারা ভোট দিতে বের হয়নি।

কিন্তু এখন তারা বুঝতে পারছেন সহিংসতা নেই। বিকেলে হয়তো উপস্থিতি আরও বাড়বে। আমাদের ধারণা বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী ও মজবুত করার জন্য মানুষ ভোট দিতে আসবে।

আমরা যে কেন্দ্রটি পরিদর্শন করেছি এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৩০০ এর বেশি ভোটার। কিন্তু ১২টা পর্যন্ত চার ঘণ্টায় ২৯২ টি ভোট পড়েছে। এটা আশানুরূপ নয়। তবে নতুন প্রজন্মের ছেলে মেয়েরাও আসছে, এটা দেখে ভালো লেগেছে। গণতান্ত্রিক প্রক্রিয়াটা শান্তিপূর্ণই আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com