1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ‎ খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা, হাত ভেঙে আহত ইসরাইলের দাবি: কুদস ফোর্সের গোপন ইউনিট প্রধান নিহত, আগেই আইআরজিসি গোয়েন্দা প্রধানের মৃত্যু ইরানের দাবি: মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, পিছু হটেছে ‘ইউএসএস ত্রিপোলি’ 🗳️ নির্বাচন কার্যক্রম সহজ করতে আরপিও সংশোধনী বিল-২০২৬ পাস 🟢 একনেকের প্রথম বৈঠক: ৬ প্রকল্প অনুমোদন, বাকি আলোচনা আগামী সপ্তাহে রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ মাদক কারবারী আটক ইসরায়েলের হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান সাঈদ মাজিদ খাদেমি নিহত তেহরানে মার্কিন-ইসরাইলি হামলা: ছয় শিশু নিহত, মোট নিহত ১৩

জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সারা দেশে ৩০০টি আসনের মধ্যে ২২৯টি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে। একজন প্রার্থী মারা যাওয়ায় নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন।

ভোটারদের মধ্যে পুরুষ রয়েছেন ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯ জন এবং নারী রয়েছেন ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৪৮ জন।

মোট প্রার্থী ১ হাজার ৯৬৯ জন। ২৮টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ২৪টি।

বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সমমনা দলগুলো নির্বাচন বর্জন করেছে। তারা নির্বাচনের আগেরদিন ও নির্বাচনের দিন হরতালও ডেকেছে।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল বাংলাদেশের নির্বাচন কমিশন। মনোনয়ন জমার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com